1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় হযরত বদর আউলিয়া ইবতেদায়ী মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন CLUB 94 BD এর উদ্যোগে হেদায়েত উল্লাহ তুর্কীর জন্মদিন পালিত পটিয়ায় তোহা খুনের সাথে জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, এলাকাবাসীর মানববন্ধন বিশিষ্ট কলামিস্ট ও সমাজকর্মী নেছার আহমেদ খানের বড় ভাই রফিক আহমেদ খানের মৃত্যুতে শোক এসএসসিতে সেরা ফল: শতভাগ পাসের শীর্ষে হাজেরা মেমোরিয়াল মডেল স্কুল জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশের দিনব্যাপী প্রশিক্ষণ ও দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত  হারুয়ালছড়ি হাজারখীলে বেড়িসহ খালে বিলীন হওয়ার পথে সড়ক, বড় দুর্ঘটনার শঙ্কা চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও

চাকুর ভয় দেখিয়ে খালু কতৃক ধর্ষিত প্রতিবন্ধী নারী

  • সময় বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৫১৯ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

বগুড়ায় শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চাঙ্গুইর গ্রামে খালুর বিরুদ্ধে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ধর্ষকের নাম মো: হাসান আলী(৩৫)। তিনি বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের পূর্ব পাটিতাপাড়া এলাকার হাকিমুদ্দিনের ছেলে। এছাড়াও তিনি ধর্ষণের শিকার ওই নারীর খালু। এ- ঘটনায় মামলা দায়েরের পর থেকেই তিনি পলাতক রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম

মামলার বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, ওই প্রতিবন্ধী নারী তার খালা-খালুর সাথে একই ঘরে পৃথক বিছানায় থাকতেন। গত মঙ্গলবার (১১ই মার্চ) রাতে ঘুমন্ত প্রতিবন্ধী নারীর বিছানায় গিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় খালু হাসান । এ- সময় চিৎকার করলে তার মুখ চেপে ধরে এবং চাকু ধরে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করেন। পরদিন বুধবার সকালে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ওই প্রতিবন্ধী নারী। পরে বৃহস্পতিবার সকালে ওই প্রতিবন্ধী নারীর পরিবার থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ডাক্তারী পরীক্ষার জন্য ওই নারীকে হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, এ- ঘটনায় শাজাহানপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আসামি পলাতক থাকলেও তাকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট