1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

দক্ষিণ পতেঙ্গায় খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সময় মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৩৮৬ পঠিত

মো. আবদুল আলী, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় দক্ষিণ পতেঙ্গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ নভেম্বর ২০২৫ ইং তারিখে দক্ষিণ পতেঙ্গার ৪১ নং ওয়ার্ডস্থ দক্ষিণ পাড়া শাখা বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪১ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মো. জিয়াউর রহমান মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. জসিম উদ্দিন মিল্কি।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন— বিএনপি নেতা আলী আকবর, লায়ন কাজী জিয়া উদ্দিন সোহেল, আব্দুল কাদের, আলী হোসেন, মো. জামাল উদ্দিন, মো. শাহীনুর, মো. ওসমান খান, ইকবাল বাহার, মো. নাসির, হাজী ইসলাম, আলী ওসমান মিন্টু, নুর হোসেন, রাশেদ লিটন, মো. আবু, ইয়াছিন আজাদ, আহমেদ জাবেদ, মো. তালেব, নাঈম উদ্দিন, আবদুল মান্নান তুহিন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন ৪১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সাইফুল ইসলাম রিপন, সদস্য সচিব মো. ইসমাইল, সক্রিয় কর্মী আরমান, মো. হেলাল, মো. মনির, মো. জসীম উদ্দিন, মৎস্যজীবী দল থানার সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম, থানার তরুণ দলের আহবায়ক সালাউদ্দিন রুবেল, জাহিদ হোসাইন রাব্বি, দিদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট