1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক 

দুই টাকায় স্কুল এর নতুন ভবনের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

  • সময় রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৬৮৭ পঠিত

‘নিরক্ষরতা থাকবো না দেশের বোঝা হবো না’ এই প্রতিপাদ‍্য নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শিক্ষা থেকে পিছিয়ে পড়া শিশুদের জন্য চট্টগ্রাম বন্দরনগরীর ৩৮ নং ওয়ার্ডে প্রতিষ্ঠা করা হয় ‘দুই টাকায় স্কুল’ অদ‍্য ১১ ডিসেম্বর রোজ রবিবার অত্র স্কুলের নতুন ভবনের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান করা হয়।

এতে উৎপল কুমার দাস ও মোঃ ফয়জুল আলম প্রিন্স এর যৌথ সঞ্চালনায় এবং দুই টাকায় স্কুল এর সভাপতি শিশুবন্ধু মুহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ, উদ্বোধক ছিলেন ৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি হাজী মোঃ আবু নাছের, প্রধান আলোচক ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ, মূখ‍্য আলোচক ছিলেন, ভাইস চেয়ারম্যান লায়ন শারমিন সুলতানা মৌ, ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরক্ষর শিশুদের জন্য দুই টাকায় স্কুল এটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে। তারা আরও বলেন, শিশুদের শিক্ষার আলো থেকে বঞ্চিত রেখে একটি সমাজ এবং রাষ্ট্র কখনও উন্নত হতে পারে না তাই এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতো দেশের সকল সংগঠন এবং দেশের বৃত্তশালীদের এগিয়ে আসা খুব জরুরি।
এই সময় আরও বক্তব্যে রাখেন, ভবঘুরের প্রতিষ্ঠাতা মোঃ আলমগীর বাদশা, বন্দর থানা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ ওমর ফারুক নয়ন,তরুণ সংগঠক মোঃ রানা, স্কুল এর শিক্ষিকা, জান্নাতুল ফেরদৌস মী, সাইমা আক্তার, তিশা আক্তার, তন্নী আক্তার প্রমূখ।
এই সময় ফিতা কেটে স্কুলের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন অতিথি বৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট