1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকেন: বোয়ালখালীতে জেলা পুলিশ সুপার

  • সময় মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৯ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার বলেছেন, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পুলিশ সার্বক্ষণিক মাঠে রয়েছে। দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সবাই নিশ্চিন্ত থাকতে পারেন।

চট্টগ্রামবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আগামী দিনগুলোও সুন্দরভাবে উদযাপিত হবে। পুলিশ আপনাদের পাশে আছে।” আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে জেলা এসপি আরও বলেন, শুরু থেকেই নিরাপত্তা জোরদার রয়েছে। প্রয়োজনে পুলিশ ফোর্স আরও বাড়ানো হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার আমুচিয়া শ্যামচাঁদ ঠাকুরবাড়ি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পূজারী ও আগত দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক খোঁজ-খবর নেন।

এর আগে তিনি কানুনগোপাড়া গৌরাঙ্গ বাড়ি পূজা মণ্ডপও পরিদর্শন করেন।

এ সময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি), অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল), বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান, মুক্তিযোদ্ধা ডা. মহসিন খান তরুণ, পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন শীল, সাধারণ সম্পাদক ত্রিদীপ চৌধুরী সুফল ও সঞ্জয় দাশ  উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট