1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি এরশাদ উল্লাহ ১৫ আগস্ট স্মরণে পটিয়ায় দোয়া, মিলাদ মাহাফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত  ১৫ আগস্ট- শ্রদ্ধা, স্মরণের পাশাপাশি তরুণ প্রজন্ম ইতিহাসকে জানুন: নেছার আহমেদ খান  প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা ব্যতিক্রমী বার্তা নিয়ে নাটক ‘বাজির তাস’ পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এ পুরস্কৃত শওকত আকবর মুন্না পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন এনামুল হক এমপি ১৫ আগস্ট উপলক্ষে পটিয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে তবারক বিতরণ দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ

নারায়ণগঞ্জে ৪র্থ বারের মতো বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের বিনামুল্যে চক্ষু চিকিৎসা সম্পন্ন

  • সময় শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১০৫১ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে সোনারগাঁ উপজেলা হোসেন পুর তোফাজ্জল মেম্বারের বাড়িতে ১৬ জুলাই রোজ শনিবার দিনব্যাপী বিনামুল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বুলবুলের সঞ্চালনায় এবং এম এ মহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী।
উদ্বোধক ছিলেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী।
উদ্বোধনী বক্তব্যে মুহাম্মদ আলী বলেন,দেশ থেকে দেশান্তরে মানবতার সেবায় ছুটে চলা এক অদম্য সংগঠনের নাম হলো বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন, যার কাজ হলো সবসময় সমাজের অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো।
তিনি আরও বলেন, একজন মানুষের জন্য সুস্থ থাকাটাই হলো সবচেয়ে জরুরী। কিন্তু সমাজের এমন অনেক মানুষ আছে যারা অর্থের অভাবে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না, তাই এই উদ্যোগের সাথে সমাজের সকল বিত্তশালীরা সম্পৃক্ত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আশা ব‍্যক্ত করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্য মাহমুদা আক্তার ফেন্সী বলেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যে কাজ করছে তা সত্যিই অনেক প্রশংসনীয়। তাই আমি সংগঠনের সকল কাজের সাথে একাত্বতা প্রকাশ করে সবসময় পাশে থাকার অঙ্গীকার বদ্ধভাবে থাকার আশা ব‍্যক্ত করেন তিনি।
এই সময় উপস্থিত ছিলেন, হোসেন পুর এসপি ইউনিয়ন ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ আব্দুল লতিফ, সাবেক ২ নং ওয়ার্ড মেম্বার মোঃ তোফাজ্জল হোসেন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি মোঃ শফিকুল ইসলাম বকুল, সহ সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক পারভেজ আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক হ‍্যাপী আক্তার, সদস্য মিতু আক্তার, ফাহিম ইসলাম প্রমুখ।
উক্ত চিকিৎসা সেবা অনুষ্ঠানে প্রায় ১৫০ জন রোগীকে বিনামুল্যে সেবা ও ওষুধ প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট