1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

নিয়মিত জামায়াতে নামাজে উৎসাহ: উত্তর গোমদণ্ডী মসজিদে দুই শিক্ষার্থীকে পুরস্কার

  • সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৩৪৯ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর গোমদণ্ডী ওয়াহেদ আলী পুকুর পাড় জামে মসজিদে নিয়মিত জামায়াতের সঙ্গে নামাজ আদায়ে উৎসাহ দিতে দুইজন শিক্ষার্থী মুসল্লীকে পুরস্কৃত করা হয়েছে।

শুক্রবার (০২ জানুয়ারী) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ করা হয়। গত এক মাস ধরে নিয়মিতভাবে জামায়াতের সঙ্গে নামাজ আদায় করায় নবম শ্রেণির শিক্ষার্থী পারভেজ এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী নয়নকে স্কুলব্যাগ উপহার দেওয়া হয়।

সচেতন মুসল্লীর উদ্যোগে ছাত্র ও যুবক মুসল্লীদের মধ্যে যারা একাধারে বেশি দিন জামায়াতের সঙ্গে নামাজ আদায় করেছে, তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে এই দুইজনকে সম্মাননা প্রদান করা হয়। এর মাধ্যমে অন্যান্য শিক্ষার্থী ও যুবকদের নামাজের প্রতি আরও আগ্রহী ও নিয়মিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদের খতিব মুহাম্মদ নুরুল আবছার কাদেরীসহ মসজিদের মুসল্লী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মসজিদ কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও নিয়মিত নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট