1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

পটিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ফল উৎসবে বক্তারা: মানবিক মানুষ তৈরী করতে কাজ করছে এপেক্স ক্লাব

  • সময় শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৩৪৯ পঠিত

 

পটিয়ায় হযরত শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ফল উৎসব গত শুক্রবার ১২ জুলাই পটিয়া এপেক্স ক্লাবের পেসিডেন্ট এপে.লিয়াকত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি এন্ড ডিএনই এপে.মোরশেদুর রেজার পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উদ্বোধক ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ড সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী, প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভুইঞা জনি, বিশেষ অতিথি ছিলেন পটিয়া প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক আব্দুল হাকিম রানা, ডা: সৈয়দ সাইফুল ইসলাম, মাওলানা কাজী সোলাইমান চৌধুরী, এপেক্স ক্লাব পটিয়ার ফাউন্ডার & চার্টার প্রেসিডেন্ট এপে. সৈয়দ মিয়া হাসান, পটিয়া ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলমগীর আলম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ তালুকদার খোকন, সার্ভিস ডিরেক্টর জসীম উদ্দীন, আবদু্ল্ লাহ আল ফারুক রবি, আবদুল মোমেন, নাঈম আলমদার, আরাফাতুন নূর, এস এম আবু হেনা, মাহমুদুল হক, নাফিজ করিম প্রমুখ।
এতে বক্তারা বলেন পৃথিবীতে মানবিক কাজ করা সব চেয়ে বড় উত্তম কাজ। যা সবার পক্ষে করা সম্ভব হয় না। পটিয়া এপেক্স ক্লাব মানবিক কাজের মাধ্যমে যে কাজ করছেন তা সত্যি অতুলনীয়। আমরা সবাই পারিবারিক ও ব্যক্তিগত ভাবে কম বেশি নানা ধরণের ফল খেয়ে থাকি, বিভিন্ন মাদ্রাসা ও অতিম খানার শিক্ষার্থীরা নানা কারণে হয়তো এই সব ফল খেতে পারে না, তাই তাদের মুখে হাসি ফুটাতে এপেক্সে ক্লাবের ন্যায় অন্যান্য মানবিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট