1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক 

পূর্ব ভাটিখাইন শ্রী শ্রী জ্বালাকুমারী মাতৃ-মন্দির ও শিব মন্দির পরিচালনা পরিষদ ২০২৪-২০২৭ এর উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত।

  • সময় মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৫১৮ পঠিত

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলাধীন পূর্ব ভাটিখাইন গ্রামে অবস্থিত সদা জাগ্রত শ্রী শ্রীজ্বালাকুমারী মাতৃ-মন্দির ও শিব মন্দির পরিচালনা পরিষদ ২০২৪-২০২৭ এর উদ্যোগে গত ১৭/০৬/২০২৪ইং তারিখে শিব মন্দির প্রাঙ্গনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবু ছোট সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু কৃষ্ণমনি আচার্য্য এর সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন- সভাপতি বাবু ছোটন সরকার, সদ্য বিদায়ী সভাপতি বাবু সমীর দাশ, প্রাক্তন আইন বিষয়ক সম্পদক এড. যীশু কুমার আচার্য্য, রাশু সরকারসহ প্রমূখ। সভায় উভয় মন্দির সুন্দরভাবে পরিচালনা ও উন্নয়নমূলক কার্য সুষ্ঠভাবে সম্পাদনের জন্য অনেকে বক্তব্য রাখেন। সাধারণ সম্পাদক বাবু কৃষ্ণমনি আচার্য্য একটি বহুতল বিশিষ্ট ভবন নির্মাণের স্বপক্ষে বক্তব্য পেশ করেন। এছাড়াও অন্যান্য বক্তাগণ স্ব স্ব অবস্থান হতে মন্দিরদ্বয়ের দৈনন্দিন পূজা-অর্চনা সুচারুরূপে পরিচালনাসহ সংগঠনকে আরো গতিশীল করার স্বপক্ষে বক্তব্য রাখেন। পরিশেষে আগামী মিটিং-এ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি পুর্নগঠনের মত ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট