1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি এরশাদ উল্লাহ ১৫ আগস্ট স্মরণে পটিয়ায় দোয়া, মিলাদ মাহাফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত  ১৫ আগস্ট- শ্রদ্ধা, স্মরণের পাশাপাশি তরুণ প্রজন্ম ইতিহাসকে জানুন: নেছার আহমেদ খান  প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা ব্যতিক্রমী বার্তা নিয়ে নাটক ‘বাজির তাস’ পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এ পুরস্কৃত শওকত আকবর মুন্না পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন এনামুল হক এমপি ১৫ আগস্ট উপলক্ষে পটিয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে তবারক বিতরণ দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালন ও জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন

  • সময় রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৭৫৮ পঠিত

পটিয়াতে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে “‘রংতুলিতে বঙ্গবন্ধু’ শিরোনামে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১৫ আগস্ট বিকেল ৩টায় একাডেমির প্রাঙ্গণে এই আয়োজনে পটিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থী অংশ নেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবির সভাপতিত্বে ও সদস্য নীহারিকা পাল এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বিংশ শতাব্দীর এক মহান নেতা বঙ্গবন্ধু। তাঁর স্বপ্ন, দর্শন, আদর্শ ও প্রাপ্তি ছড়িয়ে রয়েছে বাংলার আকাশে-বাতাসে, মানুষের মননে। বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, তিনি এক জাগ্রত ইতিহাস। একটি স্বাধীন জাতিসত্তার অপরিমেয় অহংকার, বর্ণিল ঐশ্বর্য। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই মালায় গাঁথা। তাই বঙ্গবন্ধু সবার, বঙ্গবন্ধু সব মানুষের। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করা সবার নৈতিক দায়িত্ব।

‘রংতুলিতে বঙ্গবন্ধু’ শিরোনামে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আঁকা প্রতিযোগিতায় বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং বাংলার মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন। এর ফলে একেবারেই সাধারণত মানুষ থেকে শুরু করে সব শ্রেণির মানুষ যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। তাই তিনি ছাত্রজনতার বঙ্গবন্ধু থেকে গণমানুষের মুক্তির মহা নায়ক। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্টের এই দিনে তাঁকে ও তাঁর পরিবারের সবাইকে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী সদস্য নাজিম উদ্দীন পারভেজ, চারুরং এর পরিচালক চিত্র শিল্পী হামেদ হাসান, চিত্র শিল্পী টিকলু দে, নজরুল ইসলাম, নয়ন দে, সাগর হোসেন, ফাহিদুর রহমান ফয়সাল, আকরাম হোসেন, প্রত্যয়ের সমন্বয়ক এমরান হোসেন রাসেল, সিনিয়র আবদুল আল মোমেন, সদস্য শিবু মল্লিক প্রমুখ।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১২০ জনকে ক্রেস্ট, বই ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীরা দলীয় গান ও আবৃত্তি পরিবেশন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট