1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম চেম্বারের পরিচালক নির্বাচিত হওয়ায় মোঃ নুরুল ইসলামকে সংবর্ধনা রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রালের ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী পরিষদ গঠিত সাবেক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্মকর্তা মরহুম আমিন শরীফ বাড়ী রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন সমাজসেবক আবদুস সালামের মায়ের ইন্তেকাল বিভিন্ন মহলের শোক প্রকাশ কর্ণফুলীর বাম তীরে নগর সম্প্রসারণের সকল বাধা অপসারণ করা হবে: সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন হৃদরোগে আক্রান্ত যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী হাসপাতালে ভর্তি পটিয়ার হাঁইদগাঁও উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ পতেঙ্গার ইকবালের মৃত্যু চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সৌজন্য সাক্ষাৎ পটিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন।

বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী সম্পন্ন

  • সময় বুধবার, ১১ মে, ২০২২
  • ৪৯৫ পঠিত

পিতৃহীন মাতৃহীন, রাস্তায় পড়ে থাকা পথশিশুদের কে রাস্তায় ফেলে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ।

তিনি বলেন আজকের শিশুই আগামীর সোনার বাংলাদেশ গড়ার কারিগর। তাই দেশের সার্বিক উন্নয়নে পথশিশুদের জীবন মানেরও উন্নয়নে করতে হবে।

বুধবার (১১ মে) চট্টগ্রাম অক্সিজেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী বলেন, আজকের পথশিশুরাই আগামীর বাংলাদেশের মানবসম্পদ হিসেবে পরিণত হবে। তাই সরকারের পক্ষ থেকে পথশিশুদের সঠিক তালিকা প্রণয়ন করে তাদের পূনর্বাসনের ব‍্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।

এই সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ, ভাইস চেয়ারম্যান লায়ন শারমিন সুলতানা মৌ, ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল, ডা: মোঃ ইউসুফ খান, যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, শামসুন নাহার সামু, মোঃ ফয়জুল আলম প্রিন্স, শাহাদাত হোসেন স্বপন প্রমুখ।

উক্ত আলোচনা সভায় দেশের বর্তমান পরিস্থিতিতে সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের জীবন মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং আসছে জুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট