1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

বাঁশখালীতে নিরাপদ সড়কের দাবীতে একুশে ফাউন্ডেশন’র স্মারকলিপি প্রদান

  • সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৮০৫ পঠিত

স্বেচ্চাসেবী, সামাজিক সংগঠন, একুশে ফাউন্ডেশন পরিবার পক্ষ থেকে নিরাপদ সড়ক চাই এবং লাগামহীন সড়ক দুর্ঘটনারোধে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেসমিন আক্তার বিথী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন পিপিএম কে স্মারকলিপি প্রদান
করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা শামিম উল্লাহ আদিল, একুশে ফাউন্ডেশন কার্যনির্বাহী কমিটি ২০২২-২৩ এর সভাপতি এহছান উল্লাহ, সাধারণ সম্পাদক হিমাদ্রি হোসাইন আবির, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, সাংবাদিক তাফহীমুল ইসলাম, ছাত্রনেতা মোজাম্মেল হৃদয়, সাংবাদিক চন্দন দেব নাথ, সাংবাদিক রিয়াজুল হক রিফাত, ক্রীড়া সম্পাদক আবদুর রহিম, যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক, সহ-সভাপতি ইউনুস তালুকদার, রিদোয়ান, হাঃ আনিস, ওয়াহিদুল ইসলাম, জান্নাতুল মাওয়া পিংকি তালুকদার সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাঁশখালীর প্রধান সড়কে দুর্ঘটনা নিত্য দিনের ঘটনা। চলতি সাপ্তাহেও বাস-সিএনজির মুখামুখিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অনেকজনের প্রাণহানি এবং পঙ্গুত্ব জীবন যাপন করছে। অনেকজন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এতে আমরা গভীরভাবে শোকাহত। আপনি জানেন এই গুরুত্বপূর্ণ সড়কের পাশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে হাজারো কোমলমতি শিক্ষার্থী অধ্যায়ন করছে। তাছাড়া উক্ত সড়কে দৈনিক হাজার হাজার মানুষ যাতায়াত করে। যাদের জীবন হুমকির মুখে, কাজেই নিন্মোক্ত দাবীগুলো দ্রুত বাস্তবায়ন করার জন্য স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

দাবীগুলো হলো-
১. সড়কে সংকেত স্থাপন ২. চালকদের লাইসেন্স যাছাই
৩. সড়কের উপর মালামাল উঠানামা বন্ধ,
৪. সড়ক দখল করে নির্মাণাধীন দোকান উচ্ছেদ করা৷
৫.প্রত্যেক চালকদের প্রশিক্ষণের আওতায় আনা
৬. প্রত্যেক ইউনিয়নের বড় বাজারগুলোর যানজট নিরসনে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের দায়িত্ব দেয়া
৭. সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ক্ষতি পূরণ দেয়া
৮. সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা
৯. পথচারীদের মাঝে সড়ক আইন ও ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং যত্রতত্র অবৈধ গাড়ি পার্কিং বন্ধ রাখা।

স্মারকলিপি প্রদান শেষে, নবাগত ইউএনও জেসমিন আক্তার বিথীকে একুশে ফাউন্ডেশন পরিবার পক্ষে থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট