1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

  • সময় সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৩৫ পঠিত

‎আনোয়ার হোসেন

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা ২৭ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

‎২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) এর দিকনির্দেশনায় উপজেলার খেদারমারা ইউনিয়নের রাঙ্গাদুরছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানে নেতৃত্ব দেন ২৭ বিজিবির সহকারী পরিচালক (এডি) মোঃ হাফিজুর রহমান। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়।

‎বিজিবি সূত্র জানায়, জব্দকৃত সেগুন কাঠের পরিমাণ মোট ৪৩৭ দশমিক ৪ ঘনফুট। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ লাখ ৫৪ হাজার ৮৪০ টাকা। জব্দকৃত কাঠের বিষয়ে নিয়মিত মামলা রুজু করে বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

‎এ বিষয়ে ২৬ জানুয়ারি সোমবার সকাল ১১টায় স্থানীয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করে বিজিবি।

‎২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন,“সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ চোরাচালান ও বনজ সম্পদ পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট