1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

বোয়ালখালীতে বরযাত্রীবাহী টুকটুকি উল্টে গুরুতর আহত যুবক

  • সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬৩ পঠিত

চট্টগ্রামের বোয়ালখালীতে বিয়ের বরযাত্রীবাহী টুকটুকি টেম্পো উল্টে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর মল্লাপাড়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরযাত্রী সেজে দুপুরের খাবার শেষে বাড়ি ফেরার পথে টুকটুকি টেম্পোটি উল্টে যায়।

এতে বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী এলাকার টইন্নের বাড়ির আবদুল মালেকের ছেলে মো. রাসেল (২৬) গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের বড় ভাই মো. সোহেল জানান, টেম্পো উল্টে পড়ায় রাসেলের একটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক এবং প্রয়োজনে একটি পা কেটে ফেলতে হতে পারে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার বিষয়েও আলোচনা চলছে।

বরযাত্রী মো. লোকমান জানান, সৈয়দপুর এলাকায় টুকটুকির চালক ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এতে রাসেল গুরুতর আহত হন। অন্য বরযাত্রীরা সামান্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সচালক সোহাগ জানান, রাসেলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট