1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

মহান বিজয় দিবস উপলক্ষে বাঘাইছড়িতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও শহীদদের প্রতি শ্রদ্ধা

  • সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪০০ পঠিত

আনোয়ার হোসেন
‎বাঘাইছড়ি প্রতিনিধি—
‎
‎মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে চৌমুহনী দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের শেষ সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎উক্ত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ নিজাম উদ্দিন (বাবু)।
‎
‎এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলমের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাঁজা।
‎
‎এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা ও বিজয় আমাদের অহংকার। দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বিএনপি সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলেও তারা মন্তব্য করেন।
‎
‎অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট