1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের পাশে আজিজুল হক মাদক-দ্রব্যমূল্য ও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বোয়ালখালীতে মানববন্ধন চট্টগ্রাম বন্দরের ৪৫ শতাংশ কনটেইনারের নিয়ন্ত্রণের দায়িত্ব যাচ্ছে “দুবাইয়ের DP World” এর হাতে! পটিয়ায় বেড়েছে সবুজ দেশি মাল্টার চাহিদা চায়না মাল্টার চড়া দামে স্বস্তি খুঁজছেন নিম্নআয়ের ক্রেতারা সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে আদর্শ ছাত্র ও যুব সমাজের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান। ৪১ ওয়ার্ড ও ৮ উপজেলার মানুষের মতামত নিয়ে তৈরি হবে অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান তৃণমূল পর্যায়ে এনসিপিকে সংগঠিত করতে কাজ করছি: সাজ্জাদ হোসাইন ডাক জীবন বীমা, চট্টগ্রামের ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে দুই দিনব্যাপী কর্মসূচি বোয়ালখালীতে আগুনে পুড়ল ঘরবাড়ি, রক্ষা পেল না টাকা-স্বর্ণ

মহেশখালী-কক্সবাজার নৌ-রুটে পরীক্ষামূলক সি ট্রাক চালু

  • সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৪৮৭ পঠিত

মোঃ কায়সারঃ

কক্সবাজার- মহেশখালী নৌপথে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চলাচল শুরু হয়েছে। একই সাথে মহেশখালী ঘাটে স্থাপন করা হয়েছে পল্টুন।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে এই রুটে পরীক্ষামূলকভাবে সি ট্রাক সার্ভিসের উদ্বোধন করা হয়। সি ট্রাক যাত্রা শুরুর প্রায় ৩৫ মিনিট পর সী ট্রাকটি মহেশখালী জেটিতে পৌঁছায়। এ সময় স্থানীয়দের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

দ্বীপ উপজেলা মহেশখালীতে যাতায়াতের রুটে ৫লাখ মানুষের জনগণের জন্য ১০ কিলোমিটার সমুদ্র পথে ফেরি চলাচল ও সেতুর দাবি ছিল দীর্ঘদিনের। তাই সী ট্রাকটিকে দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে উল্লেখ করেছেন দ্বীপবাসী।

মহেশখালীর প্রেসক্লাবে সাবেক সভাপতি আবুল বশর পারভেজ বলেন, এই রুটে স্পিডবোটে যাতায়াতের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। যাত্রীদের সাথে বোট চানকদের খারাপ ব্যবহার ও বর্ষাকালে নৌ দুর্ঘটনা রোধে সী ট্রাক চালুর বিকল্প ছিল না। এটি চালুর ফলে মহেশখালীর বৃদ্ধ, শিশু ও সাধারণ মানুষ নিরাপদে যাতায়াত করতে পারবে।

এ নিয়ে বিআইডব্লিউটি এর পরিচালক প্রশাসন এ কে এম আরিফ উদ্দিন বলেন, গত ১৫ বছর মহেশখালী জেটিঘাট কেন্দ্রীক সিন্ডিকেটের বাঁধায় এই রুটে সী-ট্রাক চালু করা যায়নি। আজ থেকে কক্সবাজার মহেশখালী নৌপথে পরীক্ষামূলক সি-ট্রাক চালু হয়েছে। পরে অনুষ্ঠানিকভাবে যাত্রা করবে।

মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, প্রথমবারের মতো যাত্রী নিয়ে সি-ট্রাক ভিড়েছে মহেশখালী জেটি ঘাটে। দ্বীপের মানুষের উচ্ছ্বাস দেখে ভীষণ ভালো লাগছে। জনগণের দুর্ভোগ লাঘব করতে আমরা সম্মিলিতভাবে এগিয়ে আসবো।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন বলেন, আমাদের দ্বীপবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল কক্সবাজার মহেশখালী নৌপথে সি ট্রাক চালু করার। অবশেষে আজ সে স্বপ্ন ধরা দিয়েছে। এতে দ্বীপের মানুষের দুর্ভোগ কেটে যাবে।

আগামী ২৫ এপ্রিল নৌ-পরিবহন উপদেষ্টার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই রুটে সী-ট্রাক চলাচল শুরুর কথা রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট