1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত “চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট” আয়োজিত – শ্রোতার আসরে।

রাউজান পশ্চিম নোয়াজিষপুর ও দক্ষিণ নদীমপুর সমাজ কল্যাণ পরিষদ’র উদ্দ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • সময় শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৩ পঠিত

নিউজ ডেস্ক :

রাউজান পশ্চিম নোয়াজিষপুর ও দক্ষিণ নদীমপুর সমাজ কল্যাণ পরিষদ এর উদ্দ্যোগে ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বাদে মাগরিব হইতে বায়তুল করম জামে মসজিদ সংলগ্ন ফজল হক সওদাগর বাসভবনস্হ ময়দানে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী তাজ মোহাম্মদ মিয়ার সভাপতিত্বে উক্ত মাহফিল উদ্বোধন করেন হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানিয়া ফাজিল মাদ্রাসার আরবি মুদাররিস হযরতুলহাজ্ব আল্লামা মো: ইসমাইল উদ্দীন আল কাদেরী (ম:)।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দনাইশ সাতবাড়িয়া শাহ্ আমানত (রা:) দাখিল মাদ্রাসার আরবি মুদাররিস মৌলানা মুহাম্মদ রবিউল হাসান দায়েমী (ম:)।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নোয়াজিষপুর মঈনীয়া আজিজিয়া মাদ্রাসার আরবি মুদাররিস মাওলানা মুহাম্মদ তরিকুল ইসলাম মাইজভান্ডারী (ম:)।
বক্তারা বলেন, রাসুলুল্লাহ (দ.)’র প্রতি প্রেম ভালোবাসাই হলো ঈমানের মূল স্তম্ভ। তাঁর আদর্শ ও শিক্ষা অনুসরণ ও অনুকরণের মাধ্যমেই আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব। এর মাঝেই রয়েছে দুনিয়া ও আখেরাতে সাফল্য ও কল্যাণ।
হাফেজ মাওলানা আব্দুর রহিম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নদীমপুর নকবুলিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা রফিকুল করিম, ইন্সপেক্টর তাজ মোহাম্মদ, সার্জেন মোহাম্মদ আবু মুসা, হাফেজ মো: ইমতিয়াজ, মোঃ ইদ্রিস, মনজুরুল ইসলাম ভান্ডারী, শেখ মাহাবুব, আবুল কালাম, মো: জাহেদ হোসেন, ফয়সাল, নূর মোহাম্মদ ভান্ডারী, মোঃ ফরিদ, মো: আজিজ মিয়া, দোস্ত মো: মেম্বার, মো: সেলিম, মো: আজম, মো: জাহাঙ্গীর, আলী আকবর, আমির হোসেন, মোঃ আশিক, মো: সালাউদ্দিন প্রমুখ।
উক্ত মাহফিল প্রবাসী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়। পরিশেষে মিলাদ, কিয়াম ও দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। পরে আগত মেহমানদের মাঝে তাবরুক বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট