1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন এনামুল হক এমপি ১৫ আগস্ট উপলক্ষে পটিয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে তবারক বিতরণ দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ চট্টগ্রামে জলবায়ু ও মানবাধিকার নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল: গুরুত্ব পেল নারী-শিশুর নিরাপত্তা সীতাকুণ্ডের শিপইয়ার্ডে মৃত্যুফাঁদ: দুর্ঘটনা নাকি নিরাপত্তার ব্যর্থতা? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ১২ রবিউল আউয়াল উপলক্ষে পটিয়ায় এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ “স্ট্রিট ফুডের (ভাসমান খাবারের দোকান) স্বাস্থ্যঝুঁকি এবং এর জন্য আইনি তদারকি নিশ্চিতকরণ” বিষয়ক সেমিনার পটিয়ায় হযরত বদর আউলিয়া ইবতেদায়ী মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন CLUB 94 BD এর উদ্যোগে হেদায়েত উল্লাহ তুর্কীর জন্মদিন পালিত

সংস্কৃতি চর্চার মাধ্যমে শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটাতে হবে : শেখ নওশেদ সরোয়ার পিল্টু

  • সময় শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৭৮ পঠিত

কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য শেখ নওশেদ সরোয়ার পিল্টু বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আগামী প্রজন্মের হাত ধরে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে বাংলাদেশ। সুন্দর আগামী গড়তে শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটাতে হবে।

বঙ্গবন্ধু শিশু কিশোর চর্চা চট্টগ্রামের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের মাসব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা আজ ১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় নগরের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের অডিটোরিয়াম সংগঠনের সাধারণ সম্পাদক সাবরিনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য, পরিবেশ সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশ এর চেয়ারম্যান ও তরুণ আওয়ামী লীগ নেতা শেখ নওশেদ সরোয়ার পিল্টু।
সাংস্কৃতিক সংগঠক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট নৃত্য শিল্পী ও প্রশিক্ষক মোহাম্মদ হোসেন মধু। উদ্বোধক ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট নারী নেত্রী জাহানারা সাবের।
প্রধান অতিথির বক্তব্যে শেখ নওশেদ সরোয়ার পিল্টু বলেন, শিশুদের ডিজিটাল ব্যবহারে সচেতন হতে হবে। দিনদিন শিশুরা ডিজিটাল প্রযুক্তিতে আসক্ত হয়ে পরেছে। তাদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় আরও বেশি বেশি মনোনিবেশ করতে হবে। শিশুদের যতবেশি সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করা যাবে তারা ততবেশি মেধা ও মননে বিকশিত হবে।
প্রধান বক্তা ছিলেন, বিশিষ্ট আইনজীবী ও সাংস্কৃতিক সংগঠক এডভোকেট সরযু ভট্রাচার্য। বিশেষ অতিথি ছিলেন, এ্যাড ভিশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ও পরিবেশ সংগঠক মাসুদ রানা, চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগরের সদস্য আয়েশা ছিদ্দিকা, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রতন বড়ুয়া, সংগীত শিল্পী সাহিনা আকতার মৌ, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক বায়জিদ ফরায়জী, সংগীত শিল্পী সমীরণ পাল, নীহার রঞ্জন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট