1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আয়োজনে তরুণ উদ্যোক্তা বিষয়ক আলোচনা সভা

  • সময় শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৩৬৬ পঠিত

সাজ্জাদ হোসাইন টিপু, চট্টগ্রামঃ

মানবিক ও সামাজিক সংগঠন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে এটিএন এডুকেশন, এটিএন এমসিএল, মাসুদ খান বিউটি জোন-ঢাকা, গ্লো ওম্যান-ইউকে, ব্রিটিশ বাংলাদেশী তরুণ উদ্যোক্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে চট্টগ্রামের তরুণ উদ্যোক্তাদের এক আলোচনা সভা গতকাল ৯ জুন, রবিবার, সন্ধ্যা ৬ টায় নগরের আগ্রাবাদস্থ চট্টগ্রাম ওম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম ওম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রাক্তন পরিচালক খালেদা আক্তার চৌধুরী। বাংলাদেশী তরুণ উদ্যোক্তাদের ব্রিটিশে শিল্প উন্নয়ন ও বিকাশ নিয়ে আলোচনায় অংশ নেন দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার সহযোগী প্রতিষ্ঠান এটিএন এডুকেশন লিমিটেড ও এটিএন মিডিয়া কমিউনিকেশনের সিইও সাজেদুর রহমান মুনিম, এক্সিকিউটিভ ডিরেক্টর রোকসানা আকতার রিনি, আন্তর্জাতিক ফ্যাশন স্টাইলিস সোহেল আহমদ, বিশ্বখ্যাত বিউটি স্পার্ট সাইফুল আলম মাসুদ, দেশখ্যাত অনলাইন সেলিব্রিটি প্রিন্স মামুন। এ্যাড ভিশন বাংলাদেশের চেয়ারম্যান, অনামিকা ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, তরুণ শিল্পোদ্যাক্তা ও ক্রীড়া সংগঠক শেখ নওশেদ সরোয়ার পিল্টু।
সভায় বক্তারা বলেন, তরুণদের অদম্য ইচ্ছাশক্তিকে জাগিয়ে তুললে তারা অনেক কিছু করে দেখাতে পারে। শুধুমাত্র তরুণদের একটু অনুপ্রেরণা ও সাহস জোগান দিলেই বদলে দিতে পারে তাদের জীবনধারা ও দেশের উন্নয়নের সূচক। বক্তারা আরো বলেন, আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদেরই দায়িত্ব নিতে হবে। তরুণদের আর্থিক স্বাবলম্বী ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে উদ্যোক্তা হওয়ার কোনো বিকল্প নেই।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক লায়ন মো. সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সংগঠনের চট্টগ্রাম শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, কবি সঞ্জয় কুমার দাশ, যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন চৌধুরী, মিডিয়াব্যক্তিত্ব সরোয়ার আমিন বাবু, সাংস্কৃতিক সংগঠক স ম জিয়াউর রহমান, কবি সোমা মুৎসুদ্দি, আবৃত্তিশিল্পী সেলিম ভূঁইয়া, সাংবাদিক মো. ইকবাল হোছাইন, আরিফুল আকবর, সিনিয়র সদস্য সুলতানা জান্নাত, ফারহানা আফরোজ, সাদিউল ইসলাম শাহরিয়ার প্রমুখ।
আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে সেলিব্রেটিদের উপহার-সামগ্রী প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট