1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস, প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ ফটিকছড়ির প্রবীণ সাংবাদিক আহমদ আলী চৌধুরীর জন্য দেশে ও প্রবাসীর কাছে দোয়ার প্রার্থনা নিষিদ্ধ সংগঠন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্টের স্মরণসভা ও দোয়া মাহফিল বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: জাতির প্রত্যাশা -মহিউদ্দীন কাদের নিষিদ্ধ সংগঠন দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে ২১ আগষ্টের বীর শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত ভোক্তা অধিকারের অভিযান পটিয়ায় মেয়াদোত্তীর্ণ ডায়াপার নতুন তারিখ বসিয়ে বাজারজাত, জরিমানা ২ লাখ ৫০ হাজার

হাটহাজারীতে দিনব্যাপী কঠোর লকডাউন

  • সময় রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৮৬৫ পঠিত

মোহাম্মদ নোমানঃ

দেশের অন্যান্য স্থানের ন্যায় চট্টগ্রামের হাটহাজারীতেও ৩য় দিনে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার ৩জুন দিনব্যাপী হাটহাজারীর উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ও সহকারী কমিশনার ভূমি শরীফ উল্যাহ নেতৃত্ব দেন।
এসময় হাটহাজারী মডেল থানা পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
উক্ত অভিযানে, কঠোর লকডাউনে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। বিভিন্ন অযুহাতে বের হওয়া লগডাউন অমান্যকারী ৪২টি যানবাহনকে সাড়ে ১২ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এরমধ্যে হোটেলের ভেতরে কাস্টমার বসিয়ে খাবার বিক্রি করায় বাসস্ট্যান্ড এলাকায় একটি হোটেল মালিককে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং কঠোরভাবে সতর্ক করা হয়।
এছাড়া বিভিন্ন মোটর সাইকেল, সিএনজি ও প্রাইভেট কারকেও যাচাই-বাছাই করে জরিমানা করা হয়।
অন্যদিকে যেসকল গাড়ি প্রবাসী, রোগী কিংবা অন্যান্য জরুরী প্রয়োজনের বের হয়েছে তাদের নিদের্শনা অনুযায়ী ছাড় দেওয়া হয়।
করোনার ভয়াবহ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে সাধারণ জনগণের উদ্দেশে মাইকিং করে ও মৌখিকভাবে ব্যাপক প্রচারণা চালানো হয়। লকডাউনের আগামী দিনগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট