1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+ কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় বালুর গর্তে পড়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর এসএসসি পরীক্ষায় ফেল করে এক পরীক্ষার্থীর আত্মহত্যা সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু

মিডিয়া এজেন্সি ” মাইন্ড ব্লোয়িং মিডিয়া কমিউনিকেশন” এর শুভ সূচনা

  • সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩৭৩ পঠিত

প্রেস বিজ্ঞপ্তি

১৭ ই এপ্রিল উত্তরার একটি শুটিং হাউসে বিজ্ঞাপন চিত্র শুটিংয়ের মধ্যে কেক কাটার মধ্যে দিয়ে কাস্টিং হাউস এবং মিডিয়া এজেন্সি ” মাইন্ড ব্লোয়িং মিডিয়া কমিউনিকেশন” এর শুভ সূচনা করা হলো প্রতিষ্ঠানটির। উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর অভিনয়শিল্পী ও কাস্টিং ডিরেক্টর জাহিদ চৌধুরী বলেন, আমি অভিনয়ের পাশাপাশি দীর্ঘ পাঁচ বছর যাবত কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করছি, একজন অভিনয়শিল্পী হয়ে আরেকজন অভিনয়শিল্পীকে চরিত্রে অনুযায়ী খুঁজে বের করে আনা আনন্দ এবং কিছুটা কষ্টকর। আমি যখন পনেরো বছর আগে মিডিয়াতে আসি তখন কোন প্রকার সহযোগিতা পাইনি কারো কাছ থেকে এরকম কোন এজেন্সি অথবা কোন কিছুই ছিল না ঠিকমতো কোথায় কাজ করব কার সাথে যোগাযোগ করব কিছুই বুঝতাম না। কলকাতায় অনেক বড় বড় কাস্টিং এজেন্সি আছে কিন্তু আমাদের বাংলাদেশের হাতেগোনা দুই একটি ছাড়া ভালো কোন প্রতিষ্ঠান নাই। আমাদের এই পেশাটাকে অনেকেই অবহেলার চোখে দেখে অথচ বিশ্বে এই পেশার অনেক সম্মান। মূলত নতুনদের কে জায়গা করে দেওয়ায় আমাদের মূল লক্ষ্য। আর আমাদের এই মিডিয়া হাউস থেকে এখন থেকে নিয়মিত নাটক বিজ্ঞাপন ইত্যাদি নির্মিত হবে। নতুন যারা অভিনয়শিল্পী এবং মিডিয়াতে কাজ করতে চান তাদের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী বাজার কনস্যুমার লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর শাহিন আলম। অভিনয়শিল্পী ও মডেল শাহজাদা কবীর শুভ, সামিয়া সুলতানা, মিজান রহমান, শাহানা আহমেদ, প্রীতি জান্নাত মিষ্টি, বিপন চৌধুরী, জাহিদ তানজির এবং শিশু শিল্পী মাহবুবা মাহি, আদিবা চৌধুরী ও রাফি। পরিচালক এ এস ইমন এবং চিত্রগ্রাহক হিসেবে ছিলেন মোহাম্মদ নয়ন। বিজ্ঞাপনটি শীঘ্রই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট