1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত “চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট” আয়োজিত – শ্রোতার আসরে।

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের “চিরদিনের সখা” অনুষ্ঠান সম্পন্ন

  • সময় সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪৯৭ পঠিত

 

অরুণ নাথ : “আমার রবীন্দ্রনাথকে আমি পাই দুঃখের দিনে,

অনন্ত প্রেমে। আমার রবীন্দ্রনাথকে আমি পাই বর্ষার দিনে, কোন এক ষোড়শী যৌবনা নদীর আপন বেগে বয়ে চলায়। জোৎস্নারাতে ধানের ক্ষেতে একদল প্রানোচ্ছল শিশুর লুকোচুরির খেলায়, আবার কখনোবা গ্রামছাড়া ওই রাঙ্গামাটির পথে হারিয়ে যেতে যেতে আমি রবীন্দ্রনাথকে পাই।
যদি তোর ডাক শুনে কেউ না আসে, তাই আমি একলা চলতে শিখেছি। আমার বিরহে, আমার একাকীত্বে, আমার নিঃসঙ্গ দিনে, আমি রবীন্দ্রনাথের গানের কাছে কবিতার কাছে আশ্রয় খুঁজি।
জীবনের প্রতিটি পর্যায়ে প্রতিটি মুহুর্তে রবীন্দ্রনাথের গান কবিতাগুলো আমাকে আশ্রয় আর প্রশ্রয় দেয়, জীবনবোধ শেখায়, জীবনকে চিনতে শেখায় ভালোবাসতে সেখায়। আমাকে প্রাণভরে নিশ্বাস নিতে সাহায্য করে” গতকাল ৮ মে চিরদিনের সখা অনুষ্ঠানের আড্ডায় শিল্পীরা এভাবেই প্রকাশ করেছিলেন তাদের মনের ভাবনা রবীন্দ্রনাথকে নিয়ে।

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে ত্রিতরঙ্গ আবৃত্তি দলের শিল্পী ও আমন্ত্রিত শিল্পীরা গতকাল ৮ মে জামালখান খাতাখড়ি বই বিপনী মিলনায়তনে “চিরদিনের সখা” শীর্ষক অনুষ্ঠানে কবিতা, আড্ডা ও গানে শিল্পীরা রবীন্দ্রনাথকে স্মরণ করে জন্মবার্ষিকী উদযাপন করে। এতে একক আবৃত্তি পরিবেশ করেন ত্রিতরঙ্গের রাশেদ খান মেনন, লাবণ্য মুৎসুদ্দি, সানজিদা আকতার,শেলী বড়ুয়া, জুহি সেন গুপ্তা, আফরোজা চৌধুরী মুক্তা, সুজয় দে। আমন্ত্রিত আবৃত্তি শিল্পীদের মধ্যে ছিলেন রাশেদ হাসান, হাসান জাহাঙ্গীর, সেলিম রেজা সাগর, সূবর্ণা চৌধুরী, সাইফুর রহমান, রুনা চৌধুরী, সাবিহা আকতার, পুস্পা সর্ব্ববিদ্যা, নিগার খন্দকার, অজন্তা ভট্টাচার্য বর্ষা। সংগীত পরিবেশনায় ছিলেন পূর্বাশা বড়ুয়া,অন্ন দাশ বৃষ্টি,পূর্ণিতা দে। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী দেবাশিস্ রুদ্র।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট