1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন পাহাড়তলী পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান

রাউজানে দুলাল-রেনু ফাউন্ডেশনের অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান সম্পন্ন

  • সময় শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৩৩৫ পঠিত

 

রাউজান উপজেলার আধার মানিক উমেশ মাস্টারের বাড়িস্থ বৈজয়ন্তী বিহারে প্রয়াতা উপাসিকা রেনু বড়ুয়ার প্রয়াণোত্তর ষান্মাসিক উপলক্ষে দুলাল-রেনু ফাউন্ডেশনের আয়োজনে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার, ১৯ জুন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক প্রয়াত দুলাল কান্তি বড়ুয়ার সহধর্মিণী প্রয়াতা রেনু বড়ুয়া পারলৌকিক শান্তি-সুখ কামনায় আয়োজিত অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ-সংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথেরোর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের। বিশেষ অতিথি ছিলেন ভদন্ত সুমনশ্রী মহাথের, প্রধান ধর্মদেশক ছিলেন মধ্যম আধার মানিক সুরৎসিং বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতিশ্রী থের, মঙ্গলাচরণ করেন প্রজ্ঞাশ্রী ভিক্ষু।
স্বাগত বক্তব্য প্রদান করেন দুলাল-রেনু ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক সজল কান্তি বড়ুয়া।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া, উষা কিরণ বড়ুয়া, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ। ধন্যবাদ জ্ঞাপন করেন শুভদর্শন বড়ুয়া।
পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন মিলন কান্তি বড়ুয়া। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন শিমুল বড়ুয়া।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট