1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

  • সময় শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২০৯ পঠিত

আলমগীর আলম , পটিয়া।

পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং সবুজায়নের লক্ষ্যে পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুচক্রদণ্ডী এলাকায় অবস্থিত জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে জান্নাতুল নাঈম কবরস্থান কমিটির উদ্যোগে এবং এলাকার তরুণদের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ তৌহিদুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক কবরস্থান কমিটির আহবায়ক মোহাম্মদ শহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু সাদাত হোসেন সায়েম,
সদস্য সচিব জসিম উদ্দিন,
যুগ্ন সদস্য সচিব মোহাম্মদ জিয়া উদ্দিন বাবলু, সাবের আহম্মদ,জাহাঙ্গীর আলম সওদাগর, আবদুল মন্নান প্রমুখ।
কর্মসূচির আওতায় প্রায় ৫৮ শতক জমিতে বিভিন্ন প্রজাতির ১২০টিরও বেশি গাছের চারা রোপণ করা হয়েছে।
রোপণকৃত চারার মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গুণসম্পন্ন নানা প্রজাতির গাছ রয়েছে।
উদ্বোধক তৌহিদুল আলম বলেন এসব গাছ ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কবরস্থানের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন ভবিষ্যতে পুরো এলাকার সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে আরও ব্যাপক পরিসরে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।”
আমি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি।
এতে আরও কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট