1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী “পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জশনে জুলুস উদযাপনের গুরুত্ব-তাৎপর্য ” মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী পটিয়ায় জশনে ঈদে মিলাদুন্নবী ও নাতে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত ভেজাল-অনিয়মে ফ্লেভারস-মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লক্ষ টাকা জরিমানা রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক

কারাবন্দি পটিয়ার সাবেক মেয়র আইয়ুব বাবুলের মায়ের ইন্তেকাল, প্যারোলে মুক্তির আবেদন।

  • সময় সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৫৫ পঠিত

পটিয়া প্রতিনিধি।

পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও বর্তমানে কারাবন্দি আইয়ুব বাবুলের মা আনজুমান আরা (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
২২ জুন মঙ্গলবার দুপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আনজুমান আরা।
মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি পটিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ওয়াপদা রোড এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন আনজুমান আরা। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।
এদিকে মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে কারাগারে থাকা সাবেক মেয়র আইয়ুব বাবুলের পক্ষ থেকে জানাজা ও দাফন কার্যক্রমে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্যারোলে সাময়িক মুক্তির আবেদন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পরিবারের সদস্যরা মানবিক দৃষ্টিকোণ থেকে আবেদনটি দ্রুত বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।
মরহুমা আনজুমান আরার নামাজে জানাজা ও দাফনের সময়সূচি পরে পরিবারের পক্ষ থেকে ঘোষণা করা হবে বলে জানা গেছে।
তাঁর মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট