1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে হাজী মোহাম্মদ আবুল বশর সি,আই,পির পক্ষে অনুদান প্রদান

  • সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৭৬ পঠিত

 

পটিয়া প্রতিনিধি।

পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী আমির ভান্ডার দরবার শরীফে চলমান ১০ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের ৯ম দিনে হাজী মোহাম্মদ আবদুস সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি-এর পক্ষ থেকে দরবার শরীফের ধর্মীয় কার্যক্রম, মুসল্লি ও ভক্তদের সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য এ অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ আবুল বশর ফাউন্ডেশনের সদস্য আবদুল হান্নান, ইন্জিনিয়ার সাইফুল ইসলাম, সাংবাদিক আলমগীর আলম, যুব সংগঠক জালাল উদ্দীন ছোটন, নুর মোহাম্মদ, মফিজ উদ্দিনসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ ও দরবার শরীফের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় বক্তারা বলেন, আমির ভান্ডার দরবার শরীফ শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি মানবিক, সামাজিক ও আধ্যাত্মিক মূল্যবোধ বিকাশের অন্যতম কেন্দ্র। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপির অবদান প্রশংসনীয়।
তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা, ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় মানুষের কল্যাণে নীরবে কাজ করে যাচ্ছেন।
বক্তারা আরও বলেন, সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের পাশে দাঁড়ান, তাহলে সমাজে মানবিকতা, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে। হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপির এ ধরনের উদ্যোগ অন্যদেরও সামাজিক ও ধর্মীয় কাজে উৎসাহিত করবে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত-অনুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট