1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

হৃদরোগে আক্রান্ত হয়ে পটিয়ার মানবিক চিকিৎসক ডা. পুলক আইচের পরলোকগমন।

  • সময় শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২০৪ পঠিত

পটিয়া প্রতিনিধি।

পটিয়া উপজেলার ধলঘাট গৈরলা নিবাসী ও পটিয়ার সুপরিচিত মানবিক চিকিৎসক ডা. পুলক আইচ (৫৫)হৃদরোগে আক্রান্ত হয়ে ২৬ জুন শুক্রবার ভোরে পরলোকগমন করেছেন।
তাঁর আকস্মিক মৃত্যুতে পটিয়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে চিকিৎসক সমাজ, সহকর্মী, রোগী এবং সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
ডা. পুলক আইচ দীর্ঘদিন ধরে পটিয়ায় নিষ্ঠা, সততা ও মানবিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন। অসহায় ও দরিদ্র রোগীদের পাশে দাঁড়ানো এবং আন্তরিক চিকিৎসাসেবার জন্য তিনি এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। অনেকেই বলেছেন, তাঁর মৃত্যুতে পটিয়া একজন মানবিক চিকিৎসককে হারাল, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট