1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কলাউজান নিজতালুকে মহোৎসব পরিষদের অভিষেক ও সম্মাননা প্রদান আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি গঠন কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)-এর কেন্দ্রীয় জাতীয় প্রোগ্রাম সমন্বয়ক হলেন সংগঠক মোহাম্মদ আলী শিশু মৃত্যুতে আমাদের কোনো দায় নেই:- সাজিনাজ হসপিটাল কর্তৃপক্ষ হৃদরোগে আক্রান্ত হয়ে পটিয়ার মানবিক চিকিৎসক ডা. পুলক আইচের পরলোকগমন। গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের ১৪ বছরে নাগরিক ঐক্য: মোস্তানছিরুল হক চৌধুরী সামাজিক মাধ্যমে অভিযোগ, কনস্যুলেট বলছে ‘মিথ্যা ও বানোয়াট’ পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে হাজী মোহাম্মদ আবুল বশর সি,আই,পির পক্ষে অনুদান প্রদান আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে চট্টগ্রামে বাবা দিবস ও ফল উৎসব অনুষ্ঠিত।

কলাউজান নিজতালুকে মহোৎসব পরিষদের অভিষেক ও সম্মাননা প্রদান

  • সময় শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৮ পঠিত

 

অরুণ নাথ :

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক প্রভাষক ও গবেষক পলাশ কান্তি নাথ (রণী) বলেছেন, ধর্ম ও নীতি শিক্ষার মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব। গুণীজনেরা সমাজের অমূল্য সম্পদ। কৃতীদের সম্মান জানালে সমাজ সমৃদ্ধ হয়। নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে গীতা শিক্ষার প্রসার জরুরি। ধর্মীয় শিক্ষা মানুষের মধ্যে সুপ্ত মানবিকতার উন্মেষ ঘটায়।

আজ ২৬ জুন ২০২৬, সর্বজনীন রাধাকৃষ্ণ ও রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত লোহাগাড়া উপজেলার কলাউজান নিজতালুক মহোৎসব পরিষদের অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মহোৎসব পরিষদের প্রধান উপদেষ্টা সুনীল বিজয় দাশের সভাপতিত্বে এতে আশীর্বাদক ছিলেন শ্রীমৎ সাক্ষীগোপাল ব্রহ্মচারী, অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পূজা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সমাজসেবক সুভাষ চন্দ্র নাথ , লোহাগাডা উপজেলা পূজা পরিষদের সভাপতি ডা: রিটন দাশ, কৃষ্ণভক্ত সংঘের সভাপতি চন্দন দাশ, বান্দরবান জেলা কৃষ্ণভক্ত সংঘের প্রতিনিধি রতন দাশ, বাগীশিক লোহাগাড়া উপজেলা সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীল, সমাজসেবক প্রশান্ত দাশ মহাজন ও সংগঠক শচীন্দ্র বাবু। অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি হরিপদ দাশসহ সাবেক কৃতী কর্মকর্তা অনিল বিজয় দাশ, এড. বলরাম দাশ, বিজয় ভূষণ দাশ, পরিতোষ চক্রবর্তী, অনুপ কুমার দাশ, অসীম দেবনাথ ও রুপন কান্তি দাশকে সম্মাননা প্রদান করা হয়। আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া পূজা পরিষদের সাবেক সভাপতি প্রসেনজিৎ পাল, মাস্টার রিটন বিশ্বাস, শিক্ষক মনোরঞ্জন দাশ, বাগীশিক কলাউজান ইউনিয়ন সম্পাদক সুকান্ত নাথ শুরুতে সাধারণ সম্পাদক পলাশ দাশ স্বাগত বক্তব্য রাখেন এবং নব নির্বাচিত সভাপতি অনুপ কুমার দাশ মানপত্র পাঠ করেন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপদেষ্টা শিক্ষক প্রদীপ কুমার দাশ। সকালের অধিবেশনে হরিপদ দাশের সভাপতিত্বে মহোৎসব পরিষদের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথের মাধ্যমে অভিষিক্ত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট