1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

পটিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ১ আহত ১

  • সময় শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২০২ পঠিত

পটিয়া প্রতিনিধি:

২৭ জুন ২০২৬ চট্টগ্রামের পটিয়ায় ট্রেনের ধাক্কায় নুরুন নাহার বেগম (৫৩) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সহকর্মী রাশেদা বেগম (৫৮) গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথের পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাহুলী শ্রীমাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, নিহত নুরুন নাহার বেগম ও আহত রাশেদা বেগম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হোয়ানাক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাজুয়ারঘোনা এলাকার বাসিন্দা। তারা শ্রীমাই ব্রিজসংলগ্ন একটি ক্ষেতে কাজ শেষে রেললাইন ধরে ভাড়া বাসায় ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস দ্রুতগতিতে ঘটনাস্থলে পৌঁছায়। ট্রেনের শব্দ টের পেয়ে রাশেদা বেগম শেষ মুহূর্তে লাফ দিয়ে সরে যেতে সক্ষম হলেও নুরুন নাহার বেগম রেললাইন থেকে সরে যেতে না পারায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত রাশেদা বেগমকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের দাবি: দুর্ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট