1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

পটিয়ায় অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার, বিষপানে মৃত্যুর ধারণা।

  • সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৯০ পঠিত

 

পটিয়া প্রতিনিধি।

পটিয়া উপজেলার শান্তিরহাট সংলগ্ন কুসুমপুরা এলাকায় এক অজ্ঞাতপরিচয় নারীকে-(২৬)
অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।
পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কুসুমপুরা এলাকায় লেঙ্গের দোকানের পাশের সড়কে ওই নারীকে অচেতন ও অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের ধারণা, তিনি বিষপান করেছিলেন।
বিষয়টি জানতে পেরে স্থানীয় মানবিক যুবক রুবেল দ্রুত তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তৈয়ব জানান, হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, খবর পেয়ে পটিয়া থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।
পাশাপাশি গাউছিয়া কমিটির মানবিক টিমও হাসপাতালে উপস্থিত থেকে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, মৃত নারীর পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন মাধ্যমে খোঁজ নেওয়া হচ্ছে।
কোনো স্বজনের সন্ধান না পাওয়া গেলে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে।
পরবর্তী সময়ে বিধি অনুযায়ী মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ কর্মকর্তা সমীর ভট্টাচার্য জানান বিষয়টির প্রকৃত কারণ উদঘাটনে আমরা কাজ শুরু করেছি প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট