1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন পাহাড়তলী পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান

ঈমান-আক্বিদা, নামাজ ও কালেমা শুদ্ধ করার লক্ষ্যেই দা’ওয়াতে খায়র পরিচালিত হয়: মুফতি অসিয়র রহমান আলকাদেরী

  • সময় শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৪৮ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি:

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও দা’ওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক মুফতি সৈয়্যদ অসিয়র রহমান আলকাদেরী বলেছেন, “ঈমান-আক্বিদা যাতে শুদ্ধ হয়, নামাজ ও কালেমা যাতে শুদ্ধভাবে আদায় করা যায়—এ লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই দা’ওয়াতে খায়র পরিচালিত হয়।”

শনিবার সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল তৈয়্যবিয়া তাহেরিয়া সুলতান মোস্তফা কমপ্লেক্সে গাউছিয়া কমিটি বাংলাদেশ, বোয়ালখালী উপজেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত দা’ওয়াতে খায়র মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাউছিয়া কমিটি বাংলাদেশের বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক ছিলেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা আবদুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পেয়ার মুহাম্মদ কমিশনার, দা’ওয়াতে খায়র কেন্দ্রীয় মুয়াল্লিম দপ্তরের সচিব মাওলানা মুহাম্মদ ইমরান হাসান কাদেরী এবং মাওলানা ক্বারী জাহেদুল হক আলকাদেরী।

সৈয়দ মোহাম্মদ ফখরুদ্দীন ও কাজী এম. এ. জলিলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ মাস্টার, শেখ সালাহউদ্দিন, শওকত ওসমান, মাহবুবুল আলম, এম. এম. মমতাজুল ইসলাম, মাওলানা জয়নুল আবেদীন, কাজী মিজানুল কাদের, আবু ছালেহ সাইফুল হক, মামুন মেম্বার, আলহাজ ইসকান্দর আলম দিদার, মাওলানা নুরুল আলম, মাওলানা আবদুল আজিজ, নজরুল ইসলাম, আকতার উদ্দিন, মো. ইব্রাহিম, ইদ্রিস, আহমেদ ছলিম চৌধুরী, ফজলুল কবীর, জহিরুল ইসলাম, মুজিবুর রহমান ও আতাউর রহমানসহ গাউছিয়া কমিটি বাংলাদেশের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট