1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের সঙ্গে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ দক্ষিণ জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সময় রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২০৬ পঠিত

 

পটিয়া প্রতিনিধি।

পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, সংগঠনের আহ্বায়ক মেহরাব হোসেন উজ্জ্বল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, পটিয়া পৌরসভার কৃতী সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি, সংগঠনের যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ এবং মহিলা নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন সাংগঠনিক বিষয়, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন তিনি।
এ সময় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম সংগঠনকে আরও সুসংগঠিত, কার্যকর ও জনমুখী করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি ঐক্য, শৃঙ্খলা ও জনসেবামূলক কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে সকলকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট