1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী “পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জশনে জুলুস উদযাপনের গুরুত্ব-তাৎপর্য ” মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী পটিয়ায় জশনে ঈদে মিলাদুন্নবী ও নাতে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত ভেজাল-অনিয়মে ফ্লেভারস-মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লক্ষ টাকা জরিমানা রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক

বোয়ালখালীতে পানিবন্দী ২৫০ পরিবারে খাদ্য সহায়তা দিলেন এমপি এরশাদ উল্লাহ

  • সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১০৭ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি:
টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ২৫০টি অসহায় পরিবারের মধ্যে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চরখিজিরপুর, পশ্চিম গোমদণ্ডীসহ নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে এরশাদ উল্লাহ বলেন, ‘গত ৫০ বছরের মধ্যে এমন বৃষ্টিপাত হয়নি। টানা বর্ষণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নদীতীরবর্তী এলাকার মানুষ। দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে, আগামীতেও থাকবে।’
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
খাদ্য বিতরণ কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল হোসাইন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, বিএনপি নেতা শহীদুল্লাহ চৌধুরী ও কপিল উদ্দিন উপস্থিত ছিলেন।
এদিন প্রায় ২৫০টি পানিবন্দী পরিবারের হাতে শুকনো খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট