1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

পটিয়ায় মানবতার বন্ধনের  মতবিনিময় সভা অনুষ্ঠিত মানুষের জন্য কাজ করতে পারা সৌভাগ্যের।

  • সময় রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৬৪ পঠিত

পটিয়া প্রতিনিধি।

পটিয়ায় সামাজিক ও মানবিক সংগঠন মানবতার বন্ধন-এর উদ্যোগে সাংগঠনিক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা,  অসহায় মানুষের পাশে আরও বেশি বেশি  দাঁড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
২৬ জুলাই রবিবার সকালে কমলমুন্সিরহাটে অবস্থিত মুহাম্মদ এস.ডি.এস গ্রুপ হলে সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শফিকুল আলম বশর-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লেখক আলমগীর আলম-এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর, সহ-সভাপতি মুহাম্মদ শাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুফি মোহাম্মদ রেজা, অর্থ সম্পাদক আলী কদর জীবন, সদস্য মোহাম্মদ বেলালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এতে বক্তারা বলেন, মানুষের জন্য কাজ করতে পারা সৌভাগ্যের এই মূলমন্ত্রকে ধারণ করে মানবতার বন্ধন সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলার লক্ষে এগিয়ে চলছে।
প্রাকৃতিক দুর্যোগ, চিকিৎসা সহায়তা, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, রক্তদান, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে মানবতার বন্ধন ভবিষ্যতেও আরও সক্রিয় ভূমিকা পালন করবে।
সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের এ ধরনের মানবিক উদ্যোগে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান বক্তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট