1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

পটিয়া পৌরসভায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করলেন সমাজ সেবক মফিজুর রহমান

  • সময় রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৬৪ পঠিত

 

পটিয়া প্রতিনিধি।

পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অন্নদত্ত সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থা, সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা কাদা হয়ে যায় সড়কটি দু-পাশে নালা না থাকায় এ সমাস্যার সৃষ্টি হয়েছে বলে জানান এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়ে বিভিন্ন মাধ্যমে মতামত প্রকাশ করেন।
তবে দৈনিক চট্টগ্রামের খবরসহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় স্থানীয় সমাজসেবক ও তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব মো: মফিজুর রহমান নিজস্ব অর্থায়নে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। ইতোমধ্যে তিনি কংক্রিট, বালু ও প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ব্যবহার করে ঝুঁকিপূর্ণ অংশ মেরামতের কাজ শুরু করেছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় প্রতিদিন পথচারী, রিকশা, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে বৃষ্টির পানি জমে গর্তগুলো আরও বিপজ্জনক হয়ে ওঠে।
স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, নারী, শিশু ও বয়স্কদের জন্য সড়কটি হয়ে উঠেছিল ঝুঁকিপূর্ণ।
স্থানীয় বাসিন্দা আবদুল মোমেন বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে।
বিভিন্ন সময়ে সংস্কারের দাবি জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
এমন পরিস্থিতিতে মফিজ ভাই নিজ উদ্যোগে সড়ক সংস্কারের দায়িত্ব নিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এলাকার মানুষ তাঁর এই মানবিক উদ্যোগকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।
আরেক বাসিন্দা ইন্জিনিয়ার সাইফুল ইসলাম জানান, সরকারি উদ্যোগে দ্রুত সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছিল।
ব্যক্তিগত অর্থ ব্যয়ে সড়ক মেরামতের উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
সমাজসেবক মোহাম্মদ মফিজুর রহমান বলেন, অন্নদত্ত সড়কটি এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ এবং স্কুল-কলেজের অসংখ্য শিক্ষার্থী এই পথ ব্যবহার করেন।
দীর্ঘদিন ধরে মানুষের কষ্ট দেখে মানবিক দায়িত্ববোধ থেকেই আমি ব্যক্তিগত উদ্যোগে সংস্কারের কাজ শুরু করেছি।
মানুষের কল্যাণে অতীতেও কাজ করেছি, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখব।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, ব্যক্তিগত উদ্যোগ সাময়িকভাবে জনদুর্ভোগ লাঘব করলেও এটি স্থায়ী সমাধান নয়।
তারা দ্রুত পটিয়া পৌর কর্তৃপক্ষের মাধ্যমে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার করে উন্নয়নের দাবি জানিয়েছেন।
তাদের মতে, জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সড়কগুলোর রক্ষণাবেক্ষণ ও সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে সাধারণ মানুষকে এমন দুর্ভোগের মুখোমুখি হতে না হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট