1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

পটিয়ায় ইসরাফিলের পরিবারকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা

  • সময় শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৮৮ পঠিত

আলমগীর আলম,পটিয়া।

পটিয়ায় এক হাত ও এক পা হারিয়ে দীর্ঘদিন মানবেতর জীবনযাপন শেষে মৃত্যুবরণকারী ইসরাফিলের রেখে যাওয়া চার কন্যা সন্তানের লেখাপড়ার সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন মানবতার বন্ধন, পটিয়া।
শনিবার (১ আগস্ট) বিকেলে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার গুচ্ছগ্রামে ইসরাফিলের বাড়িতে গিয়ে তার বড় মেয়ে ইয়াছমিন আক্তারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। এ সময় পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতার বন্ধন পটিয়ার সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শফিকুল আলম বশর, সিনিয়র সহ-সভাপতি ও স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর, সাধারণ সম্পাদক ও দৈনিক চট্টগ্রামের খবর পটিয়া প্রতিনিধি আলমগীর আলম, সাংগঠনিক সম্পাদক সূফি মোহাম্মদ রেজা, নির্বাহী সদস্য মঞ্জুরুল আলম এবং সাইফুল্লাহ আলম সায়েমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবতার বন্ধনের অন্যতম লক্ষ্য। ইসরাফিলের মৃত্যুর পর তার চার কন্যা সন্তান অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়েছে।
তাদের শিক্ষা যেন আর্থিক সংকটের কারণে বন্ধ না হয়ে যায়, সে লক্ষ্যেই সংগঠনের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়েছে।
বক্তারা আরও বলেন, একটি শিশুর শিক্ষার দায়িত্ব শুধু পরিবারের নয়, সমাজেরও। সমাজের বিত্তবান ও মানবিক মানুষ এগিয়ে এলে এসব অসহায় পরিবারের সন্তানরা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে। মানবতার বন্ধন ভবিষ্যতেও শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং অসহায় মানুষের পাশে থেকে সমাজকল্যাণে কাজ করে যাবে।
এ সময় ইসরাফিলের পরিবারের সদস্যরা মানবতার বন্ধনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট