1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

পটিয়া পৌরসভায় ক্যান্সার আক্রান্ত রাকিবকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা

  • সময় বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৯৩ পঠিত

 

আলমগীর আলম, পটিয়া।

পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ক্যান্সারে আক্রান্ত মোহাম্মদ রাকিব (২০)-এর চিকিৎসা সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন মানবতার বন্ধন, পটিয়া। সংগঠনের পক্ষ থেকে বুধবার (৫ আগস্ট) রাকিবের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতার বন্ধন পটিয়ার সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শফিকুল আলম বশর এবং সাধারণ সম্পাদক আলমগীর আলম। তারা রাকিবের হাতে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক আবু তাহের, মানবতার বন্ধন পটিয়ার সিনিয়র সহ-সভাপতি ও স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক সূফি মোহাম্মদ রেজা, নির্বাহী সদস্য মঞ্জুরুল আলম, সালাউদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ক্যান্সারের মতো ব্যয়বহুল রোগের চিকিৎসা চালিয়ে যাওয়া অনেক পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক মানুষদের এগিয়ে এলে অসহায় রোগীদের চিকিৎসা সহজ হবে এবং তারা নতুন করে বেঁচে থাকার আশা পাবেন।
তারা আরও বলেন, মানবতার বন্ধন সবসময় অসহায়, দুস্থ ও সংকটাপন্ন মানুষের পাশে থাকার চেষ্টা করে। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে ক্যান্সার আক্রান্ত রাকিবের চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান মানুষদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট