1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক

  • সময় বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৯৫ পঠিত

পটিয়া প্রতিনিধি

 

কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে র‍্যাব-৭

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এক লাখ পিস ইয়াবা, পাচারে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ এবং মোটরসাইকেল গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল প্রায় ১০টার দিকে চট্টগ্রামের পটিয়া পৌরসভার ডাকবাংলো এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে প্রবেশের আগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে বিকল্প সড়ক ব্যবহার করে ইয়াবার চালান নিয়ে আসছিল একটি চক্র।

আটককৃতরা জানান তারা দীর্ঘ দিন ধরে সড়ক পথে মোটর সাইকেল যুগে কক্সবাজার রামু হতে ইয়াবা নিয়ে চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় সরবারাহ করে আসছেন।

গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে তাদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেন।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে মোট ছয়জনকে আটক করা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

তিনি আরও জানান,

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‍্যাবের এ অভিযানে কক্সবাজার-চট্টগ্রাম রুটে সক্রিয় মাদক পাচার চক্রের একটি বড় চালান জব্দ হওয়ায় মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট