1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ড. ইঞ্জিনিয়ার এনামুল হোসেনকে সংবর্ধনা বাইশে শ্রাবণ: মানুষের হৃদয়ে চিরজাগরূক রবীন্দ্রনাথ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভাপতির দেওয়া লাইভ বক্তব্যের ইংরেজি থেকে বাংলা অনুবাদ। পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

পটিয়ায় ড. ইঞ্জিনিয়ার এনামুল হোসেনকে সংবর্ধনা

  • সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২৫ পঠিত

আলমগীর আলম,পটিয়া।

পটিয়া উপজেলার উত্তর খরনা কইশ্যাপাড়া হযরত বদর আউলিয়া (রহ.) ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ড. ইঞ্জিনিয়ার মো. এনামুল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ইঞ্জিনিয়ার মো. এনামুল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম।
এছাড়া বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য নাছির উদ্দীন, মোহাম্মদ ইসহাক, ফজলুল হক, আবদুর রহিম, আবুল মঞ্জুর, মোজাম্মেল, সবুজ, মাসুদ, সাইফুল,সৌরভ,আরমান, মাদ্রাসা সুপার মাওলানা সেকান্দর আলী, মাস্টার ফারুকুল ইসলাম, তারিন আক্তার, মাওলানা সাদেকুল ইসলাম ও হাফেজ নাজমুল মানিক।
বক্তারা বলেন, ড. ইঞ্জিনিয়ার মো. এনামুল হোসেন একজন সৎ, দক্ষ ও মানবিক ব্যক্তিত্ব।
শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান প্রশংসনীয়।
সমাজের উন্নয়ন ও শিক্ষার প্রসারে তাঁর নিরলস প্রচেষ্টা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
তাঁরা মাদ্রাসার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে তাঁর সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও শিক্ষা ও সমাজকল্যাণে তাঁর ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
সংবর্ধিত অতিথি ড. ইঞ্জিনিয়ার মো. এনামুল হোসেন তাঁর বক্তব্যে সংবর্ধনার জন্য আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে আদর্শ নাগরিক গড়ে তুলতে ইবতেদায়ী মাদ্রাসাগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে তিনি সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষে ড. ইঞ্জিনিয়ার মো. এনামুল হোসেনকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট