1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন পাহাড়তলী পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান

তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক

  • সময় বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩১০ পঠিত

 

শ্রীমঙ্গলে তীব্র গরম ও প্রখর রোদের মধ্যে চা শ্রমিকদের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছেন বিশ্বের অন্যতম চা প্রস্তুতকারী সংস্থা ইস্পাহানি’র জেরিন চা বাগানের ব্যবস্থাপক। বুধবার তীব্র গরমে বাগানের চা শ্রমিকদের মাঝে নিজ হাতে লেবুর শরবত বিতরণ করেন তিনি। প্রতিদিন প্রচণ্ড রোদ ও গরম উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজ করা শ্রমিকদের হাতে ঠান্ডা লেবুর শরবত তুলে দেওয়ার এ উদ্যোগে তাদের মাঝে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়।

ব্যবস্থাপকের নিজ হাতে শ্রমিকদের শরবত খাওয়ানোর দৃশ্যটি ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী ও প্রশংসনীয়। এতে শুধু তৃষ্ণার্ত শ্রমিকদের সাময়িক স্বস্তিই মেলেনি, বরং ব্যবস্থাপনা ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আন্তরিকতা ও মানবিক সম্পর্কেরও সুন্দর প্রতিফলন ঘটেছে। শ্রমিকদের সঙ্গে এমন আন্তরিক আচরণ একটি প্রতিষ্ঠানে ইতিবাচক ও সুন্দর কর্মপরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেরিন চা বাগানের এ উদ্যোগকে সংশ্লিষ্টরা শ্রমিকবান্ধব ব্যবস্থাপনার একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

চা শ্রমিকদের অভিমত, যে চা বাগানের ব্যবস্থাপনা শ্রমিকদের সুখ-দুঃখ ও প্রয়োজনের প্রতি আন্তরিক থাকে, সেই বাগানের শ্রমিকরাই তুলনামূলকভাবে বেশি স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে কাজ করতে পারেন। তীব্র গরমে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে জেরিন চা বাগান ব্যবস্থাপকের এ মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এমন উদ্যোগ অন্যান্য চা বাগানের ব্যবস্থাপনাকেও শ্রমিকদের প্রতি আরও মানবিক, দায়িত্বশীল ও সহমর্মী হতে অনুপ্রাণিত করবে; এমনটাই প্রত্যাশা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট