1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আনাছ

  • সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৭৭ পঠিত

 

নিজস্ব প্রতিবেদক :: সাতকানিয়া উপজেলার বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ আনাছকে মনোনয়ন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো.আবুল কাসেম স্বাক্ষরিত চিঠিতে এডহক কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রবিধানমালা ২০২৪-এর প্রবিধান ৬৪ অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি মোহাম্মদ আনাছকে শিক্ষা বোর্ড মনোনয়ন দিয়েছে। জেলা শিক্ষা অফিসার মনোনীত মোহাম্মদ ইলিয়াছ শিক্ষক প্রতিনিধি এবং উপজেলা নির্বাহী অফিসার মনোনীত মো. আবু ছিদ্দিক চৌধুরী অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব থাকবেন।

মোহাম্মদ আনাছ সাতকানিয়ার বারদোনা এলাকার
সমাজসেবক নুরুচ্ছফার ছেলে। তিনি বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি। আনাছ ইউআইটিএস থেকে বিবিএ এবং আইআইইউসি থেকে এমবিএ সম্পন্ন করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। এর আগে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চকবাজার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য এবং বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সহ-সভাপতি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট