1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

শুক্রবার এলেই ফ্রি খাবার ও নগদ অর্থ নিয়ে অসহায়দের পাশে পটিয়ার নুরুল আলম

  • সময় বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৯৬ পঠিত

আলমগীর আলম, পটিয়া।

শুক্রবার এলেই যেন মানবিকতার এক ভিন্ন চিত্র দেখা যায় পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পটিয়া রেল স্টেশন এলাকায়,সপ্তাহের এই দিনটিতে অসহায় ও দিনমজুর মানুষের মুখে হাসি ফোটাতে একবেলা রান্না করা খাবার নিয়ে ছুটে বেড়ান স্থানীয় ব্যবসায়ী ও মানবিক ব্যক্তি মোহাম্মদ নুরুল আলম সওদাগর।

শুধু খাবার বিতরণেই সীমাবদ্ধ থাকেন না, প্রয়োজন বুঝে নিজের হাতে নগদ অর্থও তুলে দেন অসহায় মানুষের হাতে।

দীর্ঘ প্রায় ১০ বছর ধরে নিজের উদ্যোগে এই মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নুরুল আলম সওদাগর। প্রতি শুক্রবার দুপুরে রান্না করা খাবার প্রস্তুত করে তিনি নিজেই অসহায় দিনমজুর ও নিম্নআয়ের মানুষের খোঁজে বের হন। অনেক সময় রাস্তায়, বাজারে কিংবা কর্মস্থলে থাকা অসহায় মানুষদের কাছে পৌঁছে তাদের হাতে খাবার তুলে দেন। পাশাপাশি যাদের বাড়ি ফেরার জন্য গাড়িভাড়ার প্রয়োজন, তাদেরও নিজের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ সহায়তা করেন।

মানবিকতার এই কাজে তার আচরণও আলাদা করে নজর কাড়ে। তিনি শুধু খাবার হাতে তুলে দেন না, অনেক সময় নিজ হাতে অসহায় মানুষের হাত ধুয়ে দিয়ে সম্মানের সঙ্গে খাবার খাওয়ান। তার কাছে এটি দান নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর একটি দায়িত্ব।

নুরুল আলম সওদাগর বলেন, “প্রায় ১০ বছর আগে নিজের পরিবারের অসচ্ছলতা ও জীবনের কঠিন সময়গুলো কাছ থেকে দেখেছি। তখন থেকেই উপলব্ধি করেছি, অভাবী মানুষের কষ্ট কতটা গভীর হতে পারে। সেই উপলব্ধি থেকেই মানুষের জন্য কিছু করার সিদ্ধান্ত নিই। যতদিন আল্লাহ সামর্থ্য দেবেন, ততদিন অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, শুক্রবারের এই কার্যক্রমের মাধ্যমে তিনি কোনো প্রচার বা স্বীকৃতি চান না। একজন অসহায় মানুষের মুখে একটুখানি হাসি দেখতে পারাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

নুরুল আলমের ছেলে রবিউল হোসেন হৃদয় বলেন, “আমার বাবাকে ছোটবেলা থেকেই মানুষের পাশে দাঁড়াতে দেখেছি। বাবার কাছ থেকেই মানবিকতার শিক্ষা পেয়েছি। তার দেখানো পথ ধরে আমিও সারাজীবন প্রতি শুক্রবার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করার কাজটি করে যেতে চাই, ইনশাআল্লাহ।

পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন বলেন, “নুরুল আলম ভাই শুধু একজন মানবিক মানুষ নন, তিনি ব্যবসায়ীদের উন্নয়ন ও কল্যাণেরও একজন বন্ধু হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি মানুষের পাশে দাঁড়িয়ে যে মানবিক কাজ করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। তার উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বিশেষ ভূমিকা রাখছে। আমরা তার এই মহৎ কাজের ধারাবাহিকতা কামনা করি এবং তার জন্য দোয়া করি।”

স্থানীয়দের মতে, বর্তমান সময়ে যখন অনেকেই নিজেদের ব্যস্ততা ও ব্যক্তিগত স্বার্থ নিয়ে ব্যস্ত, তখন নুরুল আলম সওদাগরের মতো একজন ব্যবসায়ী নিয়মিতভাবে নিজের অর্থ ও সময় ব্যয় করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে অনুকরণীয় দৃষ্টান্ত।

শুক্রবারের একবেলা খাবার হয়তো একজন মানুষের পুরো জীবনের অভাব দূর করতে পারে না। কিন্তু সেই খাবার যখন ভালোবাসা, সম্মান ও সহমর্মিতার সঙ্গে তুলে দেওয়া হয়, তখন তা হয়ে ওঠে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আর সেই দৃষ্টান্তই গত এক দশক ধরে তৈরি করে চলেছেন পটিয়ার নুরুল আলম সওদাগর।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট