1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস, প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ ফটিকছড়ির প্রবীণ সাংবাদিক আহমদ আলী চৌধুরীর জন্য দেশে ও প্রবাসীর কাছে দোয়ার প্রার্থনা নিষিদ্ধ সংগঠন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্টের স্মরণসভা ও দোয়া মাহফিল বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: জাতির প্রত্যাশা -মহিউদ্দীন কাদের নিষিদ্ধ সংগঠন দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে ২১ আগষ্টের বীর শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত ভোক্তা অধিকারের অভিযান পটিয়ায় মেয়াদোত্তীর্ণ ডায়াপার নতুন তারিখ বসিয়ে বাজারজাত, জরিমানা ২ লাখ ৫০ হাজার আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা। পটিয়ার কচুয়াই সড়ক সংস্কারে এলাকাবাসীর স্বস্তি ফিরেছে জীবনযুদ্ধে থেমে নেই পটিয়ার আবদুস শুক্কুর

ফটিকছড়ির প্রবীণ সাংবাদিক আহমদ আলী চৌধুরীর জন্য দেশে ও প্রবাসীর কাছে দোয়ার প্রার্থনা

  • সময় শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩২ পঠিত

 

এম এম আবু বকর হারুন
ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট সাংবাদিক, মাসিক ফটিকছড়ি সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক আহমেদ আলী চৌধুরীর পুনরায় অপারেশন আজ। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন।

নব্বইয়ের দশক থেকে বিভিন্ন ম্যাগাজিনে লেখালেখির মাধ্যমে ফটিকছড়ির পাঠকসমাজে আহমেদ আলী চৌধুরীর পরিচিতি। পরবর্তীতে তিনি মাসিক ফটিকছড়ি পত্রিকার নিয়মিত সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন। ক্রমান্বয়ে ফটিকছড়ির মাটি ও মানুষের মুখপাত্র মাসিক ফটিকছড়ি সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন।
ফটিকছড়ির এমন কোনো গুণী, জ্ঞানী ও সচেতন ব্যক্তিত্ব নেই, যিনি আহমেদ আলী চৌধুরীকে চেনেন না। আমার দেখা একজন অত্যন্ত পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ সাংবাদিক তিনি। একজন আঞ্চলিক সাংবাদিক হিসেবে ফটিকছড়ির আবদুল্লাহপুর থেকে বাগানবাজার পর্যন্ত বিস্তীর্ণ জনপদের মাটি ও মানুষের কথা, তাদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা তিনি নিয়মিতভাবে তুলে ধরেছেন তাঁর প্রিয় মাসিক ফটিকছড়ি সংবাদ-এ।
আজ সেই প্রিয় মানুষটি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তাঁর এই কঠিন সময়ে মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করছি।
ফটিকছড়ির সর্বস্তরের মানুষ ও সাংবাদিক মহলের কাছে আহ্বান আহমেদ আলী চৌধুরীর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করুন।
মহান আল্লাহ তাঁকে শেফায়ে কামেলা দান করুন। আমিন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট