1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত

  • সময় শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২০৫ পঠিত

 

পটিয়া প্রতিনিধি:

রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ ও পৌরসভা কাউন্সিল উপলক্ষে এক সভা শনিবার ২২ আগষ্ট সন্ধ্যায় স্বপ্নীল পরিবার হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
আনজুমানে রজভীয়া নুরীয়া টাষ্টের অর্থ সচিব আলহাজ্ব জহির আহমদ সওদাগরের সভাপতিত্বে ও নুরুল আলম রুবেল এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মৌলানা আবু ছালেহ আঙ্গুর।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক ও সাংবাদিক আলমগীর আলম।
বক্তব্য রাখেন আজাদুল ইসলাম আজাদ,মোহাম্মদ লোকমান,জসিম উদ্দিন শিবলী,তৌহিদুল ইসলাম তৌহিদ,এস এম ফরিদ,সাগর ইমরান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ একটি অরাজনৈতিক ও ধর্মীয়-সামাজিক সংগঠন হিসেবে মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে তৃণমূল পর্যায়ে শক্তিশালী কমিটি গঠন এবং সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। এ ক্ষেত্রে সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে পটিয়া উপজেলা পূর্ব পরিষদ ও পৌরসভার নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
পরে উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ ও পৌরসভার নতুন কমিটি গঠন করা হয়।
এতে আরাফাত আলী রুবেলকে সভাপতি মাষ্টার মুহাম্মদ জুয়েল উদ্দিনকে সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট