1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক 

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্র’র বঙ্গবন্ধু স্মারক বক্তৃতায় অধ্যক্ষ ছন্দা চক্রবর্তীঃবাংলা ও বাঙালির অভিন্ন সত্তা বঙ্গবন্ধু মুজিব

  • সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৬০০ পঠিত

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী স্মরণে

“আমাদের প্রণতির প্রাত্যাহিক নাম বঙ্গবন্ধু মুজিব” শিরোনামে
“বঙ্গবন্ধু” স্মারক বক্তৃতা গতকাল সন্ধ্যায় ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে স্মারক বক্তা ছিলেন হুলাইন ছালেহ নুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ, প্রাবন্ধিক অধ্যাপক ছন্দা চক্রবর্তী। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে গান পরিবেশন করেন লিপিরাণী শীল, কবিতা আবৃত্তি করেন শিক্ষক বাবুল কান্তি দাশ,শিক্ষক বিজয় শংকর চৌধুরী,ছাত্রনেতা এম,মঞ্জুর আলম প্রমুখ। সভায় স্মারক বক্তা অধ্যাপক ছন্দা চক্রবর্তী বলেন বঙ্গবন্ধু আজীবন বাংলা মানুষের মুক্তির জন্য লড়ে গেছেন।স্কুল জীবন থেকেই তিনি পরাধীন বাংলাদেশকে স্বাধীনতা এনে দেয়ার স্বপ্ন একেছিলেন এবং প্রতিনিয়তই নিজেকে লড়াই সংগ্রামের জন্য আপোষহীনভাবে লড়ে গেছেন।
বঙ্গবন্ধু মুজিব চির প্রেরণা আর চেতনার উৎস। বঙ্গবন্ধু বাঙালী হৃদয়ের চির সম্মানের প্রদীপ হয়ে থাকবে। বাংলার গন্ধে বর্ণে, শিল্প সাহিত্য সংস্কৃতির অবিচ্ছেদ্য বঙ্গবন্ধু মুজিব। স্বাধীনতার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার প্রতিটি সত্তায় মুজিব সঞ্চারিত। বাঙালির শৃঙ্খলমুক্তির পুরোধা মুজিব।মুজিব আর বাংলাদেশ অবিচ্ছেদ্য। আমৃত্যু যাঁর স্বপ্ন ছিল বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো।অসীম সাহসিকতার অনন্য প্রাগ্রসর পুরুষ বঙ্গবন্ধু মুজিব। ত্যাগ আর সেবা যাঁর নিয়ত পথচলা।তাই তো মুজিব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট