1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন পাহাড়তলী পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান

ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচ্ছন্নতা অভিযান।

  • সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১৫ পঠিত

 

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবকদের ব্যতিক্রমী উদ্যোগ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকায় ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত অরাজনৈতিক সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সংগঠনের স্বেচ্ছাসেবকরা ইকোপার্কের বিভিন্ন এলাকা ঘুরে ময়লা-আবর্জনা সংগ্রহ ও পরিষ্কার করেন। একই সঙ্গে দর্শনার্থী ও স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু একটি নির্দিষ্ট সময়ের কর্মসূচি নয় এটি আমাদের প্রতিদিনের সামাজিক দায়িত্ব।
নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলেই ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

তারা আরও বলেন, একটি পরিচ্ছন্ন পরিবেশ শুধু ডেঙ্গু প্রতিরোধ করে না, এটি মানুষের সুস্থ জীবন ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমরা চাই, তরুণ সমাজ নিজেদের পাশাপাশি অন্যদেরও পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন করে তুলুক।

কর্মসূচিতে ইকোপার্কের বিভিন্ন স্থানে পড়ে থাকা প্লাস্টিক, পলিথিন, কাগজপত্র ও অন্যান্য বর্জ্য অপসারণ করা হয়। পাশাপাশি যেখানে বৃষ্টির পানি জমে থাকার সম্ভাবনা রয়েছে, সেসব স্থান সম্পর্কে সচেতন করা হয়। দর্শনার্থীদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার এবং প্রাকৃতিক পরিবেশ নষ্ট না করার আহ্বান জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর অস্ত্র হচ্ছে সচেতনতা ও পরিচ্ছন্নতা। আমরা যদি নিজের ঘর থেকে শুরু করে পাড়া-মহল্লা, রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠান, বিনোদনকেন্দ্র ও অন্যান্য জনসমাগমস্থল পরিষ্কার রাখি, তাহলে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

আদর্শ ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দ বলেন, সরকারের উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন, শিক্ষার্থী, তরুণ সমাজ এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে হলে প্রত্যেক নাগরিককে নিজের দায়িত্বটুকু পালন করতে হবে।

তারা আরও বলেন, আমরা প্রচারের জন্য নয়, মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য মাঠে কাজ করতে চাই। একটি মানুষও যদি আমাদের কার্যক্রম দেখে নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার ব্যাপারে সচেতন হন, তাহলেই আমাদের এই উদ্যোগ সার্থক।

কর্মসূচিতে আদর্শ ছাত্র ও যুব সমাজের সম্মানিত পরিচালক ইকবাল হোসাইন সিদ্দিকী, সরোয়ার উদ্দিন আনসারী ও মোক্তার হোসাইন সাইমন-এর নেতৃত্বে এবং সংগঠনের আহ্বায়ক আব্দুল হালিমের সঞ্চালনায় সদস্যদের মধ্যে মো. রনি, মো. রিয়াদ, তাওসিফ, মারুফ হাসান, সালমানুল হক আনাস’সহ সীতাকুণ্ডের স্বেচ্ছাসেবক রুহিত ও রফিকুল ইসলাম অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকরা বলেন, তরুণরাই পারে সমাজের ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিতে। সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে তরুণদের মধ্যে দায়িত্ববোধ তৈরি হলে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

আদর্শ ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সুরক্ষা, সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংগঠনের নেতৃবৃন্দ সকল শ্রেণি-পেশার মানুষকে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, নিজে পরিষ্কার থাকি, অন্যকেও পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করি—সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট