1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালী প্রত্যয়ে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাতের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস টেস্ট ও খতনা কর্মসূচি সম্পন্ন বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান নব পণ্ডিত বিহারে প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত চট্টগ্রাম সিনিয়র’স প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি ইস্কান্দার, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন গরুর রশিতে লেগে সিএনজি দুর্ঘটনা, গরুর মালিক পক্ষের হামলায় পুলিশের এএসআইসহ আহত ৪ কিসের এত বড়াই আমাদের বলো? -নোহা নেছার অন্নি 

বোয়ালখালী প্রত্যয়ে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব

  • সময় সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
‘জ্ঞানেই গড়বে উজ্জ্বল ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে প্রত্যয় কোচিংয়ের আয়োজনে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ফলাফল উৎসব, এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে প্রত্যয় কোচিং প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং উচ্চশিক্ষার প্রস্তুতি ও ভবিষ্যৎ গড়ার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন ইংরেজি প্রভাষক হারুনুর রশীদ, ধলঘাট কলেজের আইসিটি প্রভাষক জিয়াউল হক বাবলু, মহেশখালী কলেজের বায়োলজি প্রভাষক আব্দুল ওয়াজেদ সজল, পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক এরশাদ হোসাইন ও সামাজিক বিজ্ঞানের শিক্ষক সিরাজ।

বক্তারা বলেন, ভালো ফলাফল শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে এই ফলাফলকে সামনে রেখে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। উচ্চশিক্ষার প্রতিটি ধাপে লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যাওয়ার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন প্রত্যয় কোচিংয়ের রসায়ন ও পদার্থবিজ্ঞানের শিক্ষক মীনার, গণিত শিক্ষক এমদাদ, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক সাজ্জাদ ও রোহান, ইংরেজি শিক্ষক সায়মন এবং মানবিক ও বাংলা বিভাগের শিক্ষক তৌহিদ। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মোহাম্মদ এসকান্দর।

পরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানের শেষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট