1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের  সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ চাকরিচ্যুত ব্যাংকারদের পটিয়ায় মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত ৩ বোয়ালখালী প্রত্যয়ে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাতের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস টেস্ট ও খতনা কর্মসূচি সম্পন্ন বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের  সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ

  • সময় সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ পঠিত

আলমগীর আলম,পটিয়া।

 

পটিয়ায় যাত্রীবাহী আন্তঃনগর ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে একটি মিনি কাভার্ড ভ্যানের সংঘর্ষে ট্রেনটির পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কমল মুন্সির হাট বাজারসংলগ্ন চক্রশালা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস চক্রশালা রেলস্টেশন এলাকা অতিক্রম করার সময় রেললাইনের পাশে ঝুঁকিপূর্ণভাবে অবস্থান করা একটি মিনি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানটি ট্রেনের ইঞ্জিনের সামনের অংশে আটকে যায়। পরে ট্রেনটি ভ্যানটিকে টেনেহিঁচড়ে আনসার ক্যাম্পসংলগ্ন মল্লাপাড়া এলাকা পর্যন্ত নিয়ে যায়। সংঘর্ষের ধাক্কায় ট্রেনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়।

পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার আবদুস সালাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রেললাইনের পাশে ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

তিনি জানান, দুর্ঘটনার পর কক্সবাজার এক্সপ্রেস ঘটনাস্থলে আটকা পড়ে আছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট