1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন পাহাড়তলী পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান

  • সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৩ পঠিত

 

আলমগীর আলম, পটিয়া।

পটিয়া পৌরসদরের ছন্দা সড়কে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি কুলিং কর্নারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেছে। বিস্ফোরণ ও আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কে রাস্তায় থাকা এক নারী অজ্ঞান হয়ে পড়েন।
সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে পটিয়া সদরের ছন্দা সড়কে সোনালী ব্যাংকের নিচে অবস্থিত ‘আল মারুয়া কুলিং কর্নার’-এ এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে হঠাৎ দোকানের ভেতরে থাকা দুটি গ্যাস সিলিন্ডার পরপর বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দোকানের ভেতরে ছড়িয়ে পড়ে। এতে দোকানে থাকা অধিকাংশ মালামাল পুড়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দ ও আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় দোকানের ভেতরে থাকা কেউ হতাহত না হলেও আতঙ্কে রাস্তায় থাকা এক নারী অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত পটিয়া নিউরন হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাশেজ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন পুরোপুরি নেভানোর পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করে জানানো হবে।
এদিকে পটিয়া শহরের ব্যস্ততম এলাকায় এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডার ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়মিত অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরীক্ষা করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট