1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ ও নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগে চট্টগ্রামের বাকলিয়া কল্পলোক আবাসিকে ৭টি ভবন সিলগালা চট্টগ্রাম চেম্বারের পরিচালক নির্বাচিত হওয়ায় মোঃ নুরুল ইসলামকে সংবর্ধনা রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রালের ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী পরিষদ গঠিত সাবেক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্মকর্তা মরহুম আমিন শরীফ বাড়ী রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন সমাজসেবক আবদুস সালামের মায়ের ইন্তেকাল বিভিন্ন মহলের শোক প্রকাশ কর্ণফুলীর বাম তীরে নগর সম্প্রসারণের সকল বাধা অপসারণ করা হবে: সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন হৃদরোগে আক্রান্ত যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী হাসপাতালে ভর্তি পটিয়ার হাঁইদগাঁও উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ পতেঙ্গার ইকবালের মৃত্যু চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সৌজন্য সাক্ষাৎ

বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন চুনারুঘাট উপজেলা শাখা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

  • সময় শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫০৬ পঠিত

১৮ ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় চুনারুঘাট ইন্টারনেশনাল স্কুল মাঠে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন চুনারুঘাট উপজেলা শাখা কমিটির অভিষেক ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক মীর শফিকুল ইসলাম দুর্জয়ের সঞ্চালনায় ও সভাপতি এস এম ফরিদ আহমেদ জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আলী বলেন, সকল শিশুর অধিকার সুন্দর ভাবে বাচিবার এই প্রতিপাদ‍্য নিয়ে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম তথা সারা দেশব‍্যাপী অসহায় নিপীড়িত নারী ও শিশুদের অধিকার রক্ষায় তরুণ সমাজ কে নিয়ে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আজকের তরুণরাই আগামীর বাংলাদেশ তাই তরুণ সমাজকে মাদকের আগ্রাসন থেকে রক্ষা করতে হলে সামাজিক কর্মকাণ্ড তাদের কে সম্পৃক্ত করতে হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ মোঃ শহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, চুনারুঘাট উপজেলা কমিটির উপদেষ্টা, এডভোকেট মনিরুল ইসলাম টলু, ৯ নং ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন,
১ নং গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী, মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান মানিক সরকার,৩ নং দেওগাছ ইউনিয়নের চেয়ারম্যান মুহিতুর রহমান ফরাজী
উক্ত অনুষ্ঠানে হতদরিদ্র নারী ও শিশুদের মাঝে শাড়ী ও শীতের পোষাক বিতরণ করা হয়।
এই সময় আরও উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা কমিটির মোঃ সাজ্জাদুল ইসলাম রবিন,মোঃ ফখরুল ইসলাম মামুন, নবিউর রহমান অপূর্ব, সৈয়দ রেজু আহমেদ, শাকিবুর রহমান বাপ্পু, মিনহাজ আহমেদ, মোঃ খলিলুর রহমান, বেলাল আহমেদ, শামিম আহমেদ,জহিরুল ইসলাম মামুন,মিজানুর রহমান মিজান। মোঃ শামীমুল হক,সালমা সাথী প্রমুখ।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দের শপথ পাঠ করান ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট