1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন পাহাড়তলী পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান

অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে নগদ টাকা ছিনতাই

  • সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩১৫ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে প্রতারক ৭ তরুণকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) আটকদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার (২৮ এপ্রিল) রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. ওয়াছি আলম প্রকাশ শান্ত (১৯), মো. সবুজ (২০), মো. আরিফুল ইসলাম, (১৯), মো. সোহেল রানা (২০), মো. রিয়াজ হোসেন (১৯), তারিকুল ইসলাম রিফাত (১৯) এবং মো. হৃদয় (১৯)। তাদের সকলের বাড়ি মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকায়।

জানা গেছে, চাঁদপুরে এক নারীর লিখিত অভিযোগে তাদের আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, এই চক্রটি অনলাইনে কম মূল্যে মোটরসাইকেল বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে থাকেন। চটকদার বিজ্ঞাপন দেখে বহিরাগত কেউ মোটরসাইকেল ক্রয়ের আগ্রহ দেখালে কৌশলে তাদের মিরসরাইয়ে নিয়ে আসেন। মিরসরাইয়ে আসার পর গাড়ি দেখানোর নাম করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে মারধর করে টাকাপয়সা মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নিয়ে তাড়িয়ে দেন।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় মিরসরাই পৌর সদরের ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালের সামনে চট্টগ্রাম-ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার উপর পরস্পর যোগসাজশে অনলাইনে কম মূল্যে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেখে মোটরসাইকেল ক্রয় করতে আসলে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি প্রদান করে অভিযুক্তরা। এ সময় ভুক্তভোগীকে আঘাত করে এবং সাথে থাকা নগদ ৬৮ হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠে। পরে ভুক্তভোগী ৭ জনের নাম উল্লেখপূর্বক মিরসরাই থানায় অভিযোগ দায়ের করলে তাদের আটক করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ভিকটিমের শনাক্তকৃত অভিযুক্তদের আটক করা হয়েছে। বুধবার সকালে তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা অভিযোগটি স্বীকার করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট